Bangladesh: বিএনপি ছেড়ে যোগ দিয়েছিলেন আওয়ামী লিগে। রাজশাহী সিটি কর্পোরেশনের দু'বারের কাউন্সিলর ছিলেন মৃত কামাল হোসেন। পুলিসের দাবি, তাঁকে ধরতে নয়, অন্য কাজে এলাকায় গিয়েছিলেন উর্দিধারীরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিসে ভয়? পালাতে গিয়ে হার্ট অ্যার্টাক! প্রয়াত প্রাক্তন কাউন্সিলর। তবে প্রাক্তন কাউন্সিলরকে ধরতে নয়, অন্য কাজে এলাকায় পুলিস গিয়েছিল বলে খবর। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে রাজশাহীতে।
জানা গিয়েছে, মৃতের নাম কামাল হোসেন। রাজশাহীর দাসপুকুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০১৮ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রথম কাউন্সিসর নির্বাচিত হন কামাল। জিতেছিলেন ২০২৪ সালে। একসময়ে বিএনপিতে ছিলেন, পরে আওয়ামী লিগে যোগ দেন কামাল। তবে দলে কোনও পদে ছিলেন না তিনি।
কামালের ছেলে সোহান শাকিল শিমূল বলেন, 'রাতে আমাদের এলাকায় পুলিস এসেছিল। পুলিস দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান'। স্থানীয় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম অবশ্য জানিয়েছেন, 'গত রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
BOT
(20 ov) 164/7
|
VS |
LES
60(14.1 ov)
|
| Botswana beat Lesotho by 104 runs | ||
| Full Scorecard → | ||
|
BOT
(20 ov) 102/9
|
VS |
LES
96/8(20 ov)
|
| Botswana beat Lesotho by 6 runs | ||
| Full Scorecard → | ||
|
UAE
(20 ov) 102/9
|
VS |
OMA
96/8(20 ov)
|
| Match Postponed | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.