Deadliest Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ এবং আহত বহু...

Deadliest Road Accident | Bangladesh: ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। মাইক্রোবাস দুটি কক্সবাজারমুখী ছিল৷ বাসটি ছিল চট্টগ্রামমুখী।

Updated By: Apr 2, 2025, 12:14 PM IST
Deadliest Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ এবং আহত বহু...

সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। বুধবার সকাল ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। মাইক্রোবাস দুটি কক্সবাজারমুখী ছিল৷ বাসটি ছিল চট্টগ্রামমুখী। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে মাইক্রোবাসের পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস ধাক্কা দেয়। হতাহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসে ছিলেন। ওই গাড়ির চালকও নিহত হয়েছেন। 

দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭ জনের মরদেহ উদ্ধার করি। নিহতদের মধ্যে ২ জন নারী, একজন কন্যাশিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ঈদের দিন অর্থাৎ ৩১ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থলের কাছেই বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত ও বারো জন আহত হয়েছিলেন।  

আরও পড়ুন: বাংলাদেশের বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে, ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল...

আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী ভূকম্প! মাটির তলায় শহর-নগর, লক্ষ লক্ষ মৃত্যু, উত্তাল সমুদ্রে ভয়ংকরতম সুনামি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.