)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন এত ভূকম্প (Earthquake) বিশ্ব জুড়ে? পরশু রাতে দুলে উঠল আফগানিস্তান (Afghanistan)। রবিবার মাঝরাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে অনুভূত হল এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলেছে, ভূমিকম্পের কেন্দ্র (epicenter) ছিল জালালাবাদের উত্তরপূর্বে (northeast of Jalalabad) ২৭ কিমি দূরের নানগরহর প্রদেশ (Nangarhar province)।
শেষ পাওয়া খবর
মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলেছে, ভূমিকম্পের কেন্দ্র (epicenter) ছিল জালালাবাদের উত্তরপূর্বে (northeast of Jalalabad) ২৭ কিমি দূরের নানগরহর প্রদেশ (Nangarhar province)। ঠিক রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানা ভয়াল সেই ভূমিকম্প মুহূর্তে শ্মশান বানিয়ে তোলে জায়গাটিকে। শেষ পাওয়া খবরে সেখানে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১২৪ জন! আহত হয়েছেন ৩২৫১ জন! গতকাল, সোমবার মৃত্যুসংখ্যা ৩৫০ থেকে বাড়তে বাড়তে ছুঁয়েছিল ৮০০-র ঘর! আর, আজ, মঙ্গলবারে হাজার ছাড়াল মৃত্যু!
আফগানিস্তানে
এবার আফগানিস্তান। আফগানিস্তানের নানগারহার ও কুনার প্রদেশে এই ভূমিকম্প হয়েছে। এর জেরে আহত অন্তত ১২০ জন। বহু মানুষকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে ৯ জনের মৃত্যুর খবর আসে। পরে আসে ২০ জনের মৃত্যুর খবর। তবে তা-ও ছাপিয়ে যায় পরবর্তী তথ্য। ক্রমশ ভয়াল আকার নিয়ে দেখা দেয় বিপর্যয়ের ছবি। জানা যায়, যথে্ষ্ট বড় আকারেই ঘটেছে এই ভূকম্প। জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের মূল কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।
ফল্ট লাইনে
গত কয়েক বছর ধরেই আফগানিস্তান ও সংলগ্ন-হিমালয় অঞ্চলে ঘনঘন ভূমিকম্প হচ্ছে, যা ভূ-বিজ্ঞানীদের যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। বিজ্ঞানীদের মতে, ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণের কারণে ঘনঘন কম্পন অনুভূত হচ্ছে। ফল্ট লাইন থাকায় এখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেশি।
পর পর
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এর পর অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলির মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। কেঁপেছে কাশ্মীর। দুলে উঠেছে দিল্লিও। ২০ মিনিট পরই, ফের আর একটি জোরাল কম্পন অনুভূত হয়। এই কম্পনের মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল। আফগানিস্তানের এই ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর মিলেছিল। আহত তখন ১৫ জন। তবে পরে হতাহতের সংখ্যা আরও বাড়ে। এবং এখনও আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
ভারতেও
এদিকে, আফগানিস্তানে ভূমিকম্পের জেরে পাকিস্তান ও উত্তর ভারতেও কম্পন অনুভূত হয়। দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে বেশ জোরাল কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। বাড়িগুলি থরথর করে কেঁপে উঠেছিল। বাসিন্দারা আতঙ্কে মধ্য রাতেই রাস্তায় বেরিয়ে আসেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)