Pakistan wants business with India: মুনীর-শেহবাজে ভুলছে না জনতা! ভারতের সঙ্গে ব্যবসা চাইছে ৫০% পাকিস্তানি: রিপোর্ট

India-Pakistan relation: কোন কোন পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়- এই প্রশ্নের জবাবে ৪৮ শতাংশ পাকিস্তানি জানিয়েছেন, দুই দেশের ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা মাধ্যমে এটি করা যাছেন।

নবনীতা সরকার | Updated By: May 22, 2025, 11:57 PM IST
Pakistan wants business with India: মুনীর-শেহবাজে ভুলছে না জনতা! ভারতের সঙ্গে ব্যবসা চাইছে ৫০% পাকিস্তানি: রিপোর্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও হামলার পর, পাক-ভূমিতে ভারতের অপারেশন সিঁদুরের পর, দুই দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকলেও ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ব্যাপারে আশাবাদী অনেক পাকিস্তানি। সাম্প্রতিক এক সমীক্ষায়

Add Zee News as a Preferred Source

দেখা গেছে যে, প্রায় ৫০ শতাংশ পাকিস্তানি নাগরিক মনে করেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের পরিধি বাড়ানো উচিত। পাকিস্তানি সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

এই প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের বিরোধিতা করছেন ৩৫ শতাংশ পাকিস্তানি। তারা বলছেন, আগে সব ইস্যু সমাধান হওয়া দরকার। তারপর বাণিজ্যিক সম্পর্ক। 

আরও পড়ুন: Asim Munir is now new Field Marshal of Pakistan Army: এর আগের ফিল্ড মার্শাল ছিলেন ডিকটেটর, আসিম মুনীর-ই শেষ করবেন পাকিস্তানকে! ভয়ে শাহবাজ...

গ্যালাপ পাকিস্তান সার্ভের করার এই জরিপে সারা দেশের শত শত মানুষ অংশ নেয়। চলতি মাসের ১২ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলে এই জরিপ।

কোন কোন পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়- এই প্রশ্নের জবাবে ৪৮ শতাংশ পাকিস্তানি জানিয়েছেন, দুই দেশের ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা মাধ্যমে এটি করা যাছেন।

এ ছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন ৪৫ শতাংশ পাকিস্তানি। অন্যদিকে ৩৫ শতাংশ পাকিস্তানি এই প্রস্তাবের প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: Deadly Disease West Nile Virus: কোভিডও মূর্ছা যাবে! আরেক ভয়ংকর ভাইরাস ছড়াচ্ছে ইংল্যান্ডে, কোনও চিকিত্‍সা নেই...

যদি এটা ১৯৪৭ সাল হয়, তাহলে আপনি কি ভারত থেকে পাকিস্তানকে আলাদা করার পক্ষে- এমন প্রশ্নের জবাবে ৮৬ শতাংশ পাকিস্তানি ভারত থেকে আলাদা হতে চাওয়ার পক্ষে রায় দিয়েছে।

শুধুমাত্র ৪ শতাংশ এর বিরোধিতা করেছেন। তবে ৭ শতাংশ এই বিষয়ে কোনো কিছু বলতে চায়নি। এছাড়া এই বিষয়ে ৪ শতাংশ কোনো ধরনের মতামত দেননি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

 

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.