)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের জঙ্গি হামলা। ফের মৃত্যু। জঙ্গি হামলার পিছনে ফের জঙ্গিগোষ্ঠী আল কায়দার নাম! এবার উত্তর বুরকিনার ফসোতে। ভয়াবহ জঙ্গি হামলায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। একটি সামরিক ঘাঁটি ও জিবো শহরে হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে জামাত নাসর আল-ইসলাম-ওয়াল-মুসমিলিন বা জেএনআইএম নামে একটি জঙ্গি সংগঠন। যে সংগঠনটি সাহেল এলাকায় আল-কায়দার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
জুন্টা সরকার পরিচালিত আফ্রিকা মহাদেশের ২ কোটি ৩০ লক্ষ জনসংখ্যার এই দেশটি নিরাপত্তা সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ২০২২ সালে দুটি অভ্যুত্থান ঘটে এই দেশে। যার ফলে বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক সরকারি নিয়ন্ত্রণের বাইরে। সরকারি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও উঠেছে হত্যাকাণ্ডের অভিযোগ।
জানা গিয়েছে, জেএনআইএম জঙ্গিরা বুরকিনা ফাসোর বিমান বাহিনীকে ছত্রভঙ্গ করার জন্য একসঙ্গে ৮টি এলাকায় আক্রমণ করে। মূল আক্রমণটি জিবোতে ঘটে। যেখানে জেএনআইএম জঙ্গিরা প্রথমে শহরের প্রবেশের সমস্ত চেকপয়েন্টের নিয়ন্ত্রণ নেয়। তারপরে সামরিক শিবিরগুলিতে, বিশেষ করে সন্ত্রাসবিরোধী ইউনিটের শিবিরগুলিতে আক্রমণ করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)