Bangladesh: বদলের বাংলাদেশে এবার আত্মপ্রকাশ করতে চলেছে 'আপ'!

Bangladesh: বাংলাদেশে ফের নয়া রাজনৈতিক দল। নাম, 'ইউনাইটেড পিপলস বাংলাদেশ'। সংক্ষেপে আপ।

তনুময় ঘোষাল | Updated By: May 7, 2025, 10:56 PM IST
Bangladesh: বদলের বাংলাদেশে এবার আত্মপ্রকাশ করতে চলেছে 'আপ'!

সেলিম রেজা, ঢাকা: ঢাকায় ছাত্রদের নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)। কবে? শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Bangladesh Flight diverted for India Pakistan War: 'আপন' পাকিস্তান এখন বিষ, 'পর' ভারত এখন দেবদূত! ইউনূসের বাংলাদেশের কিসসা বিমান কা...

বদলের বাংলাদেশে আরও একটি রাজনৈতিক দল। নেপথ্যে লাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। দু'জনেই বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন।  আলী আহসান জুনায়েদ জি ২৪ ঘন্টাকে টেলিফোনে বলেন, ৯ মে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে বাংলাদেশে জুলাই গণঅভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। আরও উপস্থিত থাকবেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা'।

এদিকে নয়া এই রাজনৈতিক দলটির নেতৃত্বে কে কারা থাকবেন? কতজনই-বা শীর্ষ পদে রাখা হবে? তা স্পষ্ট নয় এখনও। নতুন রাজনৈতিক দল তৈরির জন্য গত মার্চ মাস থেকে কাজ করছেন জুনায়েদ ও রাফে।  ফেসবুকে পোস্ট দিয়ে একটি নতুন দল তৈরির তৈরির কথা ঘোষণা করেছিলেন তাঁরা। এরপর বিভিন্ন সময় ঢাকার বেশ কয়েকটি এলাকায় ঘুরে মতামত সংগ্রহ করেন।

আরও পড়ুন:  General Asim Munir on Operation Sindoor: 'শয়তানের আত্মা' ভর করেছে তাঁকে! দেশের সবচেয়ে শক্তিধর এই ব্য়ক্তিই ডোবাচ্ছেন পাকিস্তানকে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.