)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'দেশের রক্ষাকারী। কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই।' আমেরিকা থেকে দেশে ফেরার পথে ব্রাসেলসে এক পাক সাংবাদিককে ওই কথা বলেন, পাক সেনা প্রধান আসিম মুনীর। কেন এমন কথা বললেন মুনীর। সম্প্রতি পাক সংবাদমাধ্যমে একটি কথা উঠছিল যে দেশের রাজনীতির যে অবস্থা তাতে কি শেষপর্যন্ত বরাবরের মতো হস্তক্ষেপ করতে চলেছে সেনাবাহিনী? এরকম এক জল্পনার কথা উড়িয়ে দেন মুনীর। তিনি বলেন, আমি একজন সৈনিক। আমি যেন দেশের জন্য শহিদ হতে পারি। কোনও রাজনৈতিক উদ্দেশ্য আমার নেই।
পাকিস্তানের জং গোষ্ঠীর একটি পত্রিকায় সাংবাদিক সোহাইল ওয়ারিচকে মুনীর বলেন, পাকিস্তানের সম্প্রতিক রাজনীতি নিয়ে কথা শুরু হয়েছে। বিশেষকরে একটা গুজব ছড়ানো হচ্ছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বদলে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। এরকম জল্পনার কোনও ভিত্তি নেই। এরকম গুজব সবটাই মিথ্যে।
সম্প্রতি পাকিস্তানের প্রখ্যাত সংবাদমাধ্যমে ডন-এ লেখা হয় সেনাপ্রধান ভারতকে সতর্ক করে দিয়ে দিয়েছেন যে ভারত যেন পাকিস্তানের রাজনৈতিতে কোনও গোলমাল করার চেষ্টা না করে। পাশাপাশি আফগানিস্তানকেও সতর্ক করে দেন তারা যেন তালিবানদের পাকিস্তানে ঢোকানোর চেষ্টা না করে। বহু বছর ধরে আমরা আফগানিস্তানের উপরে উদারতা দেখিয়ে আসছি। কিন্তু তার জন্য কৃতজ্ঞতার বদলে তারা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। যারা পকিস্তানের রাজনৈতিক পটপরিবর্তনের কথা বলছে তা কেউ রাজনীতির বা সেনার কেউ নয় বরং তারা চাইছে পাক রাজনীতিকে অস্থির করে দেওয়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)