Pakistan: রাস্তায় নেমে নাচানাচি করতে করতে অনেকে পকেট থেকে বন্দুক বের করে শূন্যে গুলি চালাতে থাকেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের স্বাধীনতা দিবস। খুশির সীমা নেই। ভারতের অপারেশন সিঁদুরের ধাক্কা সামলানোর চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু দেশের মানুষ রয়েছে সেই আগের মতোই। ভারতের স্বাধীনতা হয়েছিল ১৫ অগাস্ট। ঠিক একদিন আগে স্বাধীনতা পেয়েছিল পাকিস্তান। গতকাল রাতে ছিল সেই সেই স্বাধীনতা দিবস। দিনটি সেলিব্রেশন করতে বিভিন্ন শহরে রাস্তায় নেমে পড়ে মানুষজন। আনন্দের আতিশয্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
বন্দর শহর করাচিতে স্বাধীনতা দিবসের সেলিব্রেশনে নেমেছিলেন বহু মানুষ। রাস্তায় নেমে নাচানাচি করতে করতে অনেকে পকেট থেকে বন্দুক বের করে শূন্যে গুলি চালাতে থাকেন। বেপরোয়া সেই কাণ্ডে গুলি খেয়ে প্রাণ গেল ৩ পাকিস্তানির। গুলিতে আহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন। নিহতের মধ্যে রয়েছে ৮ বছরের এক কিশোরী ও এক বয়স্ক মানুষ।
করাচির বহু এলাকায় গুলি চালিয়ে সেলিব্রেশন করতে দেখা যায় মানুষজনকে। আজিজাবাদ এলাকায় বন্দুকবাজদের গুলি এসে লাগে এক তরুণের গায়ে। কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামে একজন নিহত হয়। জিও নিউজের খবর অনুযায়ী কারাচির বিভিন্ন এলাকায় গুলি চালিয়ে উল্লাসের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ৬৪ জন।
কারচি প্রশাসনের দাবি, অধিকাংশ গুলিবদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাধ্য হয়ে করাচি প্রশাসন ঘোষণা করেছে, রাস্তায় নেমে যা করা হচ্ছে তা বেআইনি। এরকম করা চলবে না। যারা করতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
করচি এমনিতেই গ্যাং ওয়ারের জন্য খ্য়াত। অপরাধের স্বর্গরাজ্য করাচি। এবছর জানুয়ারি মাসে গ্যাংওয়ারে মারা যান ৪২ জন। এর মধ্যে ছিলেন ৫ মহিলা। শহরের বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হন ২৩৩ জন। জানুয়ারিতেই এবার অসংখ্য ডাকাতির ঘটনা ঘটে করাচিতে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত হন ৫২৮ জন। এদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)