Iran Israel War: একটি ইসরায়েলি এফ-৩৫ জেটের প্রতি ঘণ্টায় খরচ হচ্ছে প্রায় ১০ হাজার ডলার। এর সঙ্গে রয়েছে বোমার দাম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-ইসরায়েল একে অপরের উপরে মিসাইল দেগে চলেছে। ইসরায়েলের আয়রন ডোম, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের পেছনে বিপুল খরচ করে চলেছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। কোনও কোনও মহলের তরফে এমনও বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে যে খরচ ইসরায়েল করে চলেছে তাতে তারা ১২ দিন লড়াই করে যেতে পারে। অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের মতে ইসরায়েল সরকার ইরানের সঙ্গে লড়াই করতে রোজ ২০ কোটি ডলার খরচ করছে। ভারতীয় মূদ্রায় ইসরায়েলের রোজ খরচ ১৭৩১ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে।
ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ইসরায়েলের হাতে রয়েছে অ্যারো বা ডেভিডস স্লিং এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম। ওইসব এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের খরচ হচ্ছে ৭-৪০ লাখ ডলার। ইতিমধ্যেই ইরান ইসরায়েলকে লক্ষ্য় করে ছুড়েছে প্রায় ৪০০ মিসাইল। ইরানের ১ মাইল দূরত্ব পাড়ি দিয়ে হামলা চালাতে একটি ইসরায়েলি এফ-৩৫ জেটের প্রতি ঘণ্টায় খরচ হচ্ছে প্রায় ১০ হাজার ডলার। এর সঙ্গে রয়েছে বোমার দাম। ইসরায়েলের অ্যারন ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি বলেছে, এ যুদ্ধ এক মাস স্থায়ী হলে ইসরায়েলের মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১২০০ কোটি ডলার।
প্যালেস্টাইনে হামলা করতে ইতিমধ্যেই অনেক ডলার খরচ করে ফেলেছে ইসরায়েল, পাশাপাশি লেবাননের হেজবোল্লার সঙ্গে লড়তে হয়েছে, সিরিয়ায় ইরানি দূতাবাসের উপরে হামলা হয়েছে। ফলে ইরানে হামলার আগেই তার অনেক খরচ হয়ে গিয়েছে। এরপরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনো যুদ্ধ থামানোর ইঙ্গিত দেননি। তাঁর দাবি, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েল থামবে না।
ইরানের একাধিক সেনা জেনারেলকে হত্যা করা থেকে শুরু করে তেহরান-সহ দেশটির একাধিক গুরুত্ব পূর্ণ জায়গায় বোমা ফেলেও খুব একটা শান্তিতে নেই ইসরায়েল। কারণ তাদেরও ব্যাপাক ক্ষতি হয়েছে। এখনওপর্যন্ত ইসরায়েলের প্রায় একশো বাড়ি ভেঙে পড়েছে। সেইসব বাড়িঘর তৈরি করতে ইসরায়েলের খরচ হবে ৪০০ মিলিয়ন ডলার। ফলে যুদ্ধ লম্বা হলে ইরান তো বটেই বিরাট ধাক্কা খাবে ইসরায়েলের অর্থনীতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)