জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যালে কারফিউ? হ্যাঁ, ঘটনা প্রায় সেরকমই। অবিশ্বাস্য ভাবে বন্ধ হয়ে গেল লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Social Media Accounts)। তবে, এ ঘটনা ভারতের নয়। এটা ঘটেছে অস্ট্রেলিয়ায় (Australia)। অস্ট্রেলিয়ায় আজ, বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে নতুন এই আইন। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Supreme Court on SIR BIG: মুসলিমদের SIR হবে না এ রাজ্যে? বিশাল বড় কথা বলে দিল সুপ্রিম কোর্ট! শীর্ষ আদালত বলল,... ১৭ ডিসেম্বরই...
কেন এ-সিদ্ধান্ত?
মূলত শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক হিংসা হিংস্রতা ও অ্যাডিকশন বা আসক্তির হাত থেকে রক্ষা করতেই নতুন এই আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া সরকার।
১৬ বছরের কম বয়সী
নতুন এ আইনের আওতায় অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরেরা এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউবের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে নিজেরা অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং সেসব ব্যবহার করতেও পারবে না।
২০২৪ সালের নভেম্বরে
২০২৪ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই আইন প্রণয়নের কথা ঘোষণা করেছিলেন। পরে সেটি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে পাস হয়। সে সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, আইন লঙ্ঘন করলে শিশুকিশোরদের কোনো শাস্তি দেওয়া হবে না।
অন্তত ১৬, না হলেই...
ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ বছর হতে হবে, তার নীচে হলে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বয়স অন্তত ১৬ বছর-- এটা নিশ্চিত করার জন্য যুক্তিসংগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্ল্যাটফর্মেরই। তাদের কর্তব্যে শিথিলতা ঘটলে গুনতে হবে মোটা জরিমানা-- বিচ্যুতির জন্য তাদের সর্বোচ্চ ৪ কোটি ৪৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) জরিমানা দিতে হবে।
আরও পড়ুন: Surya Gochar 2025: সূর্যগোচরের জেরে এই রাশির কপালে শতসূর্যের দ্যুতি! হাতে আসবে বিপুল টাকা, পূরণ হবে স্বপ্ন, সাফল্য পায়ে-পায়ে ঘুরবে...
অ্যালগরিদম-মুক্তি
অস্ট্রেলিয়ার এই আইনটিকে অনেকেই সমর্থন করছেন। সমর্থন করে তাঁরা বলছেন, এটি শিশুকিশোরদের আসক্তিকর অ্যালগরিদমের হাত থেকে বাঁচতে সাহায্য করবে। যে অ্যালগরিদম হিংসা, পর্নোগ্রাফি ও মিস লিডিং তথ্যের মতো ক্ষতিকর কনটেন্ট এদের সামনে এনে দেয়। এই আইন লাগু হলে, শিশুকিশোররা এর হাত থেকে বাঁচবে। এমনও বলা হচ্ছে, এই আইনটি সাইবার হেনস্থা (বুলিং) এবং অনলাইনে শিশুদের যৌন ও অন্যান্য ধরনের নির্যাতন-শোষণের হার অনেক কমাবে। এ ছাড়া এটি পরোক্ষে শিশুদের মাঠে বা পার্কে গিয়ে খেলতে বাধ্য করবে, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো হবে এতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)