Sheikh Hasina Degree Review: এবার হাসিনার ডিগ্রি বাতিল করছে বিশ্ববিদ্যালয়? কেন এরকম ভাবছে শিক্ষা প্রতিষ্ঠান?

Australian University Reviews Hasina’s Honorary Degree: শেখ হাসিনাকে একদা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছিল অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। এবার সেটা বাতিলের বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে তারা। কেন?

সৌমিত্র সেন | Updated By: Apr 22, 2025, 07:59 PM IST
Sheikh Hasina Degree Review: এবার হাসিনার ডিগ্রি বাতিল করছে বিশ্ববিদ্যালয়? কেন এরকম ভাবছে শিক্ষা প্রতিষ্ঠান?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তাভাবনা করছে অস্ট্রেলিয়ার এক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা এবং জোরপূর্বক গুম-খুনের অভিযোগের প্রেক্ষাপটেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। শেখ হাসিনা এখন আন্তর্জাতিক তদন্ত ও নজরদারির মুখে। তাঁর বিষয়টি শুধু রাজনৈতিকই নয় আর। বরং তা আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে নৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও তুলে আনছে।

Add Zee News as a Preferred Source

গতকাল, সোমবার, ২১ এপ্রিল অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের মারফত জানা গিয়েছে যে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইন-বিষয়ক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছিল। তাদের সেই সিদ্ধান্ত তারা এবার পুনর্মূল্যায়ন করার কথা ভাবছে। কেন?

আরও পড়ুন: Diamond's Layers Found: হীরকরাজার দেশ? সোনার দিকে আর ফিরেই তাকাতে হবে না, কিমির পর কিমি জুড়ে শুধু হিরে আর হিরে...

আরও পড়ুন: Smiling Face in Sky: চাঁদের মাথায় শুক্র-শনি? এই হাসিমুখ কি আনন্দের, নাকি এই 'স্মাইলি' ঘোর বিপদের ইঙ্গিত?

কারণ, অভিযোগ উঠেছে যে, হাসিনার আমলে নিরপরাধ ছাত্র ও বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ ও হত্যার ঘটনা ঘটেছে। তাছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুধু তাই নয়, ২০২৪ সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

দাবি করা হচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলন দমনে সেনা অভিযানে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সেনাবাহিনীকে 'দেখামাত্র গুলি করা'র নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।
 
এরই প্রেক্ষিতে এএনইউ জানিয়েছে, সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহারের মতো সিদ্ধান্ত তাদের ইতিহাসে নতুন, এবং এই সিদ্ধান্ত নিতে বা তা কার্যকর করতে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেই কাজটাই চলছে। 

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য অনুরোধ করেছে বাংলাদেশ পুলিস, যাতে তাঁকে আন্তর্জাতিক সাহায্যের বলে দেশে ফিরিয়ে আনা যায়। বর্তমানে তিনি ভারতে আত্মগোপনে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.