বাংলাদেশে রাজনীতি কি ফিরতে পারবেন আওয়ামী লিগ? ঢাকায় নেতা খুঁজছে একদা দেশের প্রধান রাজনৈতিক দল। আপাতত দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টিকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলের নেতারা।
সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশে রাজনীতি কি ফিরতে পারবেন আওয়ামী লিগ? ঢাকায় নেতা খুঁজছে একদা দেশের প্রধান রাজনৈতিক দল। আপাতত দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টিকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলের নেতারা।
আরও পড়ুন: Latest Update on Sheikh Hasina: 'শেখ হাসিনা সম্পর্কে আসলে ওসামা বিন লাদেনের মাসতুতো বোন!'
ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন হঠাত্ সভা-মিছিল আর সোশ্য়াল মিডিয়া ভর করে এগোতে চাইছে আওয়ামী লিগ। কারণ, বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার মতো বড় কর্মসূচি নেওয়ার মতো সাংগঠনিক অবস্থা নেই হাসিনার দলের। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও 'ফ্যাসিবাদী' তকমা এড়িয়ে আওয়ামী লিগের কি রাজনীতি ফেরা সম্ভব? প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক মহলে মতে, বাংলাদেশে মুক্তিযুদ্ধে নেতত্ব দিয়েছিল যে আওয়ামী লিগ, সেই আওয়াম লিগে গত ৭৬ বছরে এমন সংকট কখনও আসেনি আগে। গণঅভ্যুত্থানে পর এখন খোদ শেখ হাসিনা-সহ দলের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলের নেতৃত্বের একটি বড় অংশ এখন দেশের বাইরে। ভারত তো বটেই, আরও অনেক দেশেই আত্মগোপন করে রয়েছেন তাঁরা।
এদিকে নেতাদের অনুপস্থিতিতে বাংলাদেশে দলের নীচুতলার কর্মী দিশেহারা। অনেকেই বলছেন, গণঅভ্যুত্থানে পর প্রাণ বাঁচানোরই মুখ্য হয়ে ওঠেছিল। এখনও বাংলাদেশের ভিতরেই পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লিগের বহু কর্মী। কেউ কেউ আবার গ্রেফতারও হয়েছেন। বাংলাদেশে এখনও পর্যন্ত কোনও নেতাই দলের হাল ধরতে পারেননি।
ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন, আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বাংলাদেশ প্রতিনিধিকে বলেছেন, তাদের শীর্ষ নেতা শেখ হাসিনাসহ তাঁরা মনে করছেন, বাংলাদেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। কাকে দেওয়া হবে সেই দায়িত্ব? বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও র সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম বিবেচনা করা হচ্ছে বলে খবর।
এদিকে প্রতিকূল পরিস্থিতি আওয়ামী লিগের হাল ধরতে কেউ এগিয়ে আসেননি। সেভাবে বিতর্কিত নন, দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন, সে ধরনের ইঙ্গিতও নেই। যুক্তরাষ্ট্রসহ ইউরোপে রয়েছেন, এমন একাধিক নেতার বক্তব্য, ঢাকায় মুখপাত্র বা কোনেও পদ দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চাইছে না দল। আশঙ্কা, কারও নাম ঘোষণা করা হলেই ই তাকে মামলা, গ্রেফতারের মুখে পড়তে হতে পারে। দলের সভাপতি শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন, বাংলাদেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন, তারাই নেতা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
GT
(20 ov) 210/4
|
VS |
DC
209/8(20 ov)
|
| Gujarat Titans beat Delhi Capitals by 1 run | ||
| Full Scorecard → | ||
|
OMA
(20 ov) 163/7
|
VS |
SCO
151/9(20 ov)
|
| Oman beat Scotland by 12 runs | ||
| Full Scorecard → | ||
|
RR
(11 ov) 150/3
|
VS |
MI
123/9(11 ov)
|
| Rajasthan Royals beat Mumbai Indians by 27 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.