Ayatollah Ali Khamenei: আয়াতোল্লা খোমেইনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো!

Ayatollah Ali Khamenei: মঙ্গলবার তেল আভিভে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কাত্জ। সেখানেই তিনি বলেন....

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 17, 2025, 09:13 PM IST
Ayatollah Ali Khamenei: আয়াতোল্লা খোমেইনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। আতঙ্কে তেহরান ছাড়ছেন অনেকে। পাল্টা দিচ্ছে ইরানও। ইজরায়েলি সেনা আইডিএফ-এর দফতর, মোসাদের দফতর, বন্দর শহর হাইফায় হামলা চালিয়েছে ইরান। এরকম অবস্থায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন তেহরান থেকে সাধারণ মানুষের চলে যাওয়াই ভালো। আমেরিকার প্রেসিডেন্টের ওই উক্তিকে হুমকি বলেই মনে করা হচ্ছে।

Add Zee News as a Preferred Source

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খোমেইনিকে মেরে ফেললেই সব সংঘাতের অবসান হবে। তবে খোমেইনির ভবিতব্যের ভবিষ্যদ্বাণী করেছেন ইসরায়লের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ। 

মঙ্গলবার তেল আভিভে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কাত্জ। সেখানেই তিনি বলেন, আয়াতোল্লা আলি খোমেইনির পরিণতি হবে ইরাকের শাসক সাদ্দাম হোসেনের মতো। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের একনায়ককে যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য সতর্ক করছি। 

এখানেই থেমে থাকেননি কাত্জ। তিনি আরও বলেন, আয়াতোল্লা আলি খোমেইনির মনে রাখা উচিত ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনের কী পরিণতি হয়েছিল। উল্লেখ্য, ১৯৭৯ থেকে ২০০৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। তার শাসনামলে ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালায়।

আরও পড়ুন-'আয়রন ডোম' কি ফাঁপা আওয়াজ! ইজরায়েলের সেনা সদরে আছড়ে পড়ল ইরানি মিসাইল

আরও পড়ুন-ফের ক্রুসেড! ইরান-তুর্কিয়ে-সৌদি-পাকিস্তান মিলে তৈরি হচ্ছে 'ইসলামিক আর্মি'...

এদিকে, হুমকি দিয়েও কিছুটা সুর নরম করেছেন আমেরিকার প্রসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানের উদ্দেশে তিনি বলেছেন, তাদের একটি ডিলে পৌঁছতে হবে। তা না হলে দুই পক্ষের জন্য এই লড়াই ভয়ংকর হবে। ইরান এই যুদ্ধে জিতবে না। ওদের কথা বলা উচিত। আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে একটা মধ্যস্থতা করিয়ে দিতে পারি। এতে এই রক্তাক্ত সংঘাত বন্ধ হতে পারে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খোমেইনির উপরে হামলার কখা উড়িয়ে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহুর। এক মার্কিন সংবাদমাধ্যমে তিনি বলেছেন, আমদের যা করার সেটাই করছি। এর থেকে বেশি কিছু বলব না। আমরা ইতিমধ্যেই ওদের নিউক্লিয়ার প্ল্যান্টগুলিকে টার্গেট করেছি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.