Accident: মর্মান্তিক! বাস-অটোরিকশার ভয়ংকর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ যাত্রীর...

Bus and Auto rikshaw clash: থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও তা নিয়মিত উপেক্ষিত হচ্ছে।  পুলিস ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছে।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 4, 2025, 01:32 PM IST
Accident: মর্মান্তিক! বাস-অটোরিকশার ভয়ংকর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ যাত্রীর...

 সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জি ২৪ ঘন্টাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

Add Zee News as a Preferred Source

বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস জানায়, চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে একটি অটোরিকশা এবং মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছয়। তার উদ্ধারকাজ করছে। বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। বিস্তারিত পড়ে জানাতে পারব।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫), মাদারীপুরের ভায়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও মনির সরদার (৪৫) এবং শিবচরের মাদবরেরচর এলাকার তারা মিয়া (৫৫), যিনি হাসপাতালে মারা যান।বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, দুর্ঘটনার পর পরই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিস ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও তা নিয়মিত উপেক্ষিত হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে তারা মন্তব্য করেছেন।

আরও পড়ুন,  Russia Ukraine War: ৪০ বোমারু বিমান চুরি রাশিয়ার! ইউক্রেন যুদ্ধের মধ্যেই সামনে এল সেই ভয়ংকর সত্যি...

Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার ভারতের উপরও পড়তে পারে এই 'বোমা'! ৫০০% পর্যন্ত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.