Bangladesh: ত্যাগের মহিমায় বদলের বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা!

Bangladesh: বদলের বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা। এদিন রাষ্ট্রীয়ভাবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়েছে। 

সৌমিতা খাঁ | Updated By: Jun 7, 2025, 01:35 PM IST
Bangladesh: ত্যাগের মহিমায় বদলের বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা!

সেলিম রেজা, ঢাকা: মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ শনিবার সারা বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। পশু কোরবানির মধ্য দিয়ে দিনটিতে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Add Zee News as a Preferred Source

পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত শনিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে ঢাকায় জাতীয় ঈদগাহে। এ ছাড়া ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাতের আয়োজন করা হয়।

এদিকে মুসল্লিরা ঈদগাহে ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর ফিরে এসে আল্লাহর পথে পশু কোরবানি করেন। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, চার হাজার বছর আগে মুসলমানদের আদি পিতা হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হন সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার। আল্লাহ তা'আলা হজরত ইব্রাহিম (আ.)-কে তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এরপর হজরত ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান। এর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করেন। এসময় আল্লাহর নির্দেশে ইসমাইলের বদলে সেখানে একটি দুম্বা কোরবানি হয়।

আরও পড়ুন:Child Death: স্কুলের পর কোথায় গেল ছেলে? জলাশয়ে ভেসে উঠল ৬ বছরের অনির্বাণের নিথর দেহ, হাহাকার...

ঈদুল আযহার পরের দু’দিনও পশু কোরবানি করার সুযোগ আছে। আগামী সোমবার আসরের নামাজের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। সামর্থ্যবানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানির পশুর মাংসের তিন ভাগের এক ভাগ বিলিয়ে দিতে হয় গরিব-মিসকিনকে। আত্মীয়দের দিতে হয় এক ভাগ।
বাংলাদেশের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। পৃথক বাণীতে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।

ঈদুল আযহা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে উন্নত বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

আরও পড়ুন:Bengal Weather Update: বেলা বাড়লে বইবে লু! কবে পরিবর্তন হবে আবহাওয়া? বৃষ্টির বড় আপডেট...

এবার ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন প্রায় ৭০ হাজার বন্দি। তাদের জন্য ঈদের দিন রাখা হয় বিশেষ খাবার, নতুন পোশাক এবং ছিলো সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশের কারা কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগে বন্দিদের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করে নেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.