Sheikh Hasina: ইউনূসের বাংলাদেশে ভুতুড়ে অনাচার! হাসিনার হাতে 'খুন' সেলিম হেঁটেই ঢুকলেন থানায়...

Bangladesh: সেলিম তখন দিব্যি জীবিত ছিলেন এবং ময়মনসিংহের ধামর বেলতলি বাজারে নিজের মুদির দোকান সামলাচ্ছিলেন। ভাইয়ের করা মামলায় তাঁকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ’ দেখানো হয়।

দেবস্মিতা দাস | Updated By: May 31, 2025, 07:01 PM IST
Sheikh Hasina: ইউনূসের বাংলাদেশে ভুতুড়ে অনাচার! হাসিনার হাতে 'খুন' সেলিম হেঁটেই ঢুকলেন থানায়...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মামলায় ‘নিহত’ হিসেবে বিবেচিত হওয়ার পরও নিজের পায়ে থানায় হাজির হয়ে বলেন, ‘আমি মরিনি, বেঁচে আছি’। আবার সেই মামলায় অভিযুক্ত খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। জমিজমা হাতাতে ভাইকে মৃত দেখিয়ে পুলিসে অভিযোগ! সম্পত্তি আত্মসাৎ করতেই নিজের ভাইয়েরা তাঁকে জুলাই আন্দোলনে মৃত বলে দেখিয়েছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Suvendu Adhikari: ইউনূসের বাংলাদেশে আক্রান্ত মতুয়ারা, প্রতিবাদে ঢাকায় দল পাঠাবে বিজেপি!

খাতায় কলমে ওই মৃত ব্যক্তির নাম মহম্মদ সোলায়মান হোসেন সেলিম। তাঁর অভিযোগ, জীবিত থাকা অবস্থায় ‘হত্যাকাণ্ডের শিকার’ বানিয়ে মামলা ঠুকে দিয়েছেন তাঁরই বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু। এমনকী এই মামলার আসামির তালিকায় শীর্ষ স্থানে জুলাই-আগস্টের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

মামলায় তাঁর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-সহ মোট ৪১ জনের নাম যুক্ত করে অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। তবে এই ঘটনার পেছনে পারিবারিক সম্পত্তি নিয়ে সংঘাত এবং ভয়ংকর ষড়যন্ত্রের বিষয়টিই সামনে এসেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারীর তদন্তের পদ্ধতিগত দুর্বলতাও প্রকটভাবে ফুটে উঠেছে।

জুলাই মাসে আন্দোলন চলাকালীন সোলায়মান সেলিম নামে এক ব্যক্তিকে মৃত দেখিয়ে খুনের মামলা দায়ের হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। বিষয়টি তিনি জানতে পারেন যখন পুলিশ তাঁর ঠিকানায় তদন্তে যায়। জানা গিয়েছে,ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার সোলায়মান সেলিমকে জুলাই আন্দোলনে মৃত দেখিয়ে ঢাকার যাত্রাবাড়ি থানায় খুনের মামলা হয়। দায়ের করেন সেলিমের বড় ভাই। মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। 

 

আরও পড়ুন, Badhon Bangladesh Actor: 'বাংলাদেশে মুখ নয়, শুধু মুখোশ বদলেছে!' শুধু ক্ষমতার আস্ফালনে হতাশ অভিনেত্রী বললেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.