Bangladesh: 'ভারত আক্রমণ ও উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি', চাপের মুখে ঢোঁক গিলে ইউনূস সরকার জানাল...

India Bangladesh relation: সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে প্রাক্তন সেনাকর্তা লেখেন, "ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তবে বাংলাদেশের উচিৎ হবে উত্তর পূর্ব  ভারতের ৭ রাজ্য দখল করে নেওয়া।" এমনকি পহেলগাঁও হামলা নিয়েও ভারতকে কটাক্ষ করেন তিনি।

সুদেষ্ণা পাল | Updated By: May 2, 2025, 01:38 PM IST
Bangladesh: 'ভারত আক্রমণ ও উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি', চাপের মুখে ঢোঁক গিলে ইউনূস সরকার জানাল...

পিয়ালি মিত্র:  ২৪ ঘণ্টাও কাটেনি, 'ভারত আক্রমণ' নিয়ে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার পোস্ট নিয়ে ঢোঁক গিলতে বাধ্য হল মহম্মদ ইউনূসের সরকার। রীতিমতো বিবৃতি জারি করে বলতে বাধ্য হল যে গতকাল বাংলাদেশ রাইফেলের (বর্তমান বিজিবি) প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন, তা বাংলাদেশ সরকার সমর্থন করে না। এদিন বাংলাদেশের প্রেস সেক্রেটারি টু চিফ অ‍্যাডভাইজার শফিকুল আলম বিবৃতি দিয়ে লিখেছেন, "গতকাল বিডিআর কমিশন তথা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের মন্তব্যকে বাংলাদেশ সমর্থন সমর্থন করে না। এটি তাঁর ব্যক্তিগত মত।" 

Add Zee News as a Preferred Source

শফিকুল আলমের বিবৃতি

শফিকুল আলম বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশ যেমন নিজের সার্বভৌমত্বকে সম্মান করে, তেমনই বাংলাদেশ অন্যান্য সমস্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে। আর প্রতিদানে ঠিক সেই সম্মান-ই অন্য দেশগুলির থেকে পাওয়ার আশা রাখে। উল্লেখ্য, গতকাল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি দেন বাংলাদেশ রাইফেলের (বর্তমান বিজিবি) প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান। বর্তমানে বাংলাদেশের ইনডিপেনডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান

সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে তিনি লেখেন, "ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর পূর্ব  ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।" আরও লেখেন, “পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে... এটা একটা স্ট্রাটেজিক বিষয়। পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া।”

এমনকি পহেলগাঁও হামলা নিয়েও তিনি আরও একধাপ এগিয়ে ভারতকে কাঠগড়ায় তোলেন। দাবি করেন, "নরেন্দ্র মোদী সরকার পহেলগাঁওয়ে নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করেছে।" এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে যায়। ওয়াকিবহলের মতে, যার জেরেই চাপের মুখে পড়ে বিবৃতি জারি করে ঢোঁক গিলতে বাধ্য হল বাংলাদেশ সরকার।

আরও পড়ুন, India Pakistan Tension: ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের! প্রথম টার্গেট হতে পারে কোন কোন শহর, সম্ভাব্য নিরাপদ এলাকা-ই বা কোনগুলো...

আরও পড়ুন, Hypersonic missiles: ভয়ংকর এই মিসাইল অপ্রতিরোধ্য! বিশ্বে মাত্র ৯ দেশের 'হাতে' প্রাণঘাতী...শক্তিধরদের তালিকায় ভারতও!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.