)
জি ২৪ ঘণ্টা ডিজিয়াল ব্যুরো: হাসিনা সরে যাওয়ার পর সম্পর্ক আর আগের মতো নেই। বাংলাদেশে রফতানি বাণিজ্য বন্ধ করেছে ভারত। এর জেরেই ৩ স্থলবন্দরে লালবাতি জ্বলে গেল বাংলাদেশে। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ইউনূস সরকারের মতে ভারতের সঙ্গে বাণিজ্য এখন তালানিতে। ফলে ওইসব বন্দর রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে। সেই বিষয়টি মাথায় রেখেই ৩ স্থলবন্দর আপাতত বন্দ করে দেওয়া হল। অন্য একটি স্থলবন্দরের কাজ স্থগিত রাখা হল। বন্ধ হয়ে যাওয়া ওই ৩ স্থলবন্দর হল নিলফামারির চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ, রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। এর পাশাপাশি হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কাজ আপাতত স্থগিত করে রাখা হয়েছে।
কেন বন্ধ করা হল? মহম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শপিকুল আলম সংবাদমাধ্য়মে বলেন, পরিকাঠামোগত সমস্যা ও বনিজ্য কমে যাওয়ার কারণে তিন স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ওইসব বন্দর চালু রাখার জন্য অফিসার নিয়োগ করতে হবে। ফলে খরচ বাড়বে। বাণিজ্যই য়েখানে নেই সেখানে সরকার বাড়তি খরচ করতে নারাজ।
ওই তিন স্থলবন্দর ছাড়াও সেদেশের আরও কয়েকটি স্থলবন্দর প্রায় বন্ধের মুখে। কারণ ওইসব বন্দরে সেরকম বাণিজ্যিক তত্পরতা নেই। ওইসব বন্দরকে চালু রাখতে হলে সরকারকে আরও টাকা ঢালতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)