জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুরবানির ইদ বা ইদ উল আজহা-র আগে দাম বাড়ল পশুর চামড়ার। গোরু, ছাগল, ভোড়ার চামাড়ার নতুন দাম ঠিক করল বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার।
Add Zee News as a Preferred Source
সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গোরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে বাড়ানো হয়েছে ৫ টাকা। পাঁঠা ও ছাগলের চামড়ার দাম প্রতি বর্গফুটে বেড়েছে ২ টাকা। এর ফলে দেশে চামড়া ব্য়বসার সঙ্গে যারা জড়িত তারা অনেকটাই উপকৃত হবে বলে সরকারের অভিমত।
রবিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চামড়ার নতুন দাম ঘোষণা করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং ছাগলের চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা আরও জানান, ঢাকায় গোরুর চামড়া প্রতি পিস ১৩৫০ টাকার নিচে কেনা যাবে না এবং ঢাকার বাইরের চামড়া ১১৫০ টাকার নিচে কেনা হবে না।
আরও পড়ুন-এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম যৌনতা! ভাইরাল নেতার ভিডিয়ো...
আরও পড়ুন-আমেরিকা দালালি করে, যুদ্ধ বাধিয়ে অস্ত্র বেচে, পয়সা কামায়: পাকিস্তান
গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং ছাগলের চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া রফতানিসংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি প্রত্যাহার করেছে সরকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)