জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে শেখ হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইউনূস সরকার। এক বছর ধরে নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার পর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস গত মাসেই জানান যে ২০২৬-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা। হাসিনাকে ভোটদানে বাধা! বাংলাদেশের নির্বাচন কমিশন শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র 'ব্লক' করে দিল, যাতে তিন নির্বাচনে ভোট দিতে না পারেন।
Add Zee News as a Preferred Source
শুধু হাসিনা নয়। হাসিনা সহ তাঁর পরিবারের বাকি সদস্যদেরও জাতীয় পরিচয়পত্র 'লক' করে দেওয়া হয়েছে। যাতে তাঁরা কেউই নির্বাচনে ভোট দিতে না পারেন। প্রসঙ্গত, ইউনূস সরকার ইতিমধ্যেই হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে আসন্ন সাধারণ নির্বাচনে দেশের বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল)-ই প্রতিযোগী হিসেবে থাকবে না। দেশের দীর্ঘতম ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকেও ভোটার হিসেবে দেখা যাবে না।
হাসিনা ছাড়াও তাঁর বোন শেখ রেহানা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলেরও জাতীয় পরিচয়পত্র 'লক' করে দেওয়া হয়েছে। যার ফলে তাঁরা ভোট দিতে পারবেন না। ভোটদান থেকে বঞ্চিত হবেন রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার দেওর ও তাঁর প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকও।
আওয়ামি লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি, ইউনূস সরকার তার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)কেও একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইউনূস আসলে জামাত-ই ইসলামির মতো উগ্র ইসলামপন্থী সংগঠনগুলিকে সুবিধা করে দিচ্ছেন। সাম্প্রতিক ছাত্র ইউনিয়ন নির্বাচনের ফলাফলেও যা ধরা পড়েছে।
যেসব ক্যাম্পাসে কয়েক দশক ধরে জামাত-ই ইসলামি নিষিদ্ধ ছিল, সেখানেও তারা সাফল্য পেয়েছে। যা ইঙ্গিত করে বাংলাদেশের শাসনব্যবস্থার মূলধারায় উগ্র ইসলামবাদের দাপটের। ইউনূস সরকারের প্রতিষ্ঠার পর থেকেই যার প্রমাণ মিলেছে। এমনকি দায়িত্ব পাওয়ার পর ইউনূস বেশ কয়েকজন চরমপন্থী ও সন্ত্রাসী নেতাকে মুক্তিও দিয়েছেন, যার মধ্যে আল কায়েদার মতো গোষ্ঠীর নেতারাও রয়েছেন।
আরও পড়ুন, Ahmedabad Plane Crash: 'মানসিক চাপেই বিমান নিয়ে আত্মঘাতী আমার ছেলে!' আমদাবাদ বিমান দুর্ঘটনায় বিস্ফোরক চিঠি নিহত ক্যাপ্টেনের বৃদ্ধ বাবার...
আরও পড়ুন, Bihar Horror: ১৪-র কিশোরীকে ছিঁড়েখুঁড়ে খেল ৬ বর্বর! অচেতন শরীরেই চলল এক-এক করে ভোগ লালসা মেটানোর পালা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)