Awami League ban movement in Bangladesh: ভারত-পাকিস্তান সংঘর্ষে ঘুম উড়েছে বদলের বাংলাদেশের, সন্ধেয় অজ্ঞাতকারণে বৈঠকে ইউনূস!

Bangladesh Political Situation: বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে ব্যবস্থাপনা চললেও, আওয়ামী লীগের ‘সাংগঠনিক অপরাধ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে এবার দলটিকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে নেমেছে এনসিপিসহ বাংলাদেশের বিভিন্ন সংগঠন। ৯ মাস আগের আন্দোলনের সূত্র ধরে নতুন করে গতি পেয়েছে এই প্রতিবাদ, যা রাজধানী ঢাকার রাজপথে ফের চাঙ্গা করেছে রাজনৈতিক উত্তাপ।

Updated By: May 10, 2025, 06:36 PM IST
Awami League ban movement in Bangladesh: ভারত-পাকিস্তান সংঘর্ষে ঘুম উড়েছে বদলের বাংলাদেশের, সন্ধেয় অজ্ঞাতকারণে বৈঠকে ইউনূস!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢাকায় শাহবাগ আন্দোলনের মতোই ছড়িয়ে পরেছে এক তীব্র বিদ্রোহ। অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Add Zee News as a Preferred Source

শনিবার (১০ মে) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। সরকারের একটি সূত্র জানিয়েছে, বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও সাম্প্রতিক পরিস্থিতি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা হতে পারে। 

আরও পড়ুন: Bangladesh Andolon 2025: ইউনূসের বাংলাদেশে ফের বদলের হাওয়া, প্রবল ছাত্র আন্দোলেন ফের স্তব্ধ শাহবাগ...

ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির মধ্যে, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং সরকার পাকিস্তানের ভুয়া সংবাদ প্রচারণার নস্যাৎ করে দিয়েছে। এখন, পাকিস্তান সেনাবাহিনীর মুখ, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) আহমেদ শরীফ চৌধুরী এই ভুয়া সংবাদের অন্যতম মূল খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন। ভারতের প্রতিশোধের বিরুদ্ধে লড়াই করার জন্য আহমেদ পাকিস্তানের ভুয়া বর্ণনাকে আরও জোরদার করছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবরোধে যেন ফিরে এসেছে ২০২৪ সালের বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের উত্তাল দিনগুলো, যা 'জুলাই আন্দোলন' নামে পরিচিত।

আরও পড়ুন: India Pakistan War: পরমাণু-অস্ত্র কমিটির জরুরি বৈঠক পাকিস্তানে? মিথ্যাচারী পাকিস্তান কি পরমাণুযুদ্ধের দিকেই যাচ্ছে? NFU কি...

এ সমাবেশে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বিকেল থেকেই জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। তাদের কণ্ঠে ছিল আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান।

 

তার মধ্যে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’, প্রভৃতি বলে স্লোগান দেওয়া হচ্ছে।

এদিকে অবরোধের ফলে ঢাকার শাহবাগের চারপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। 

ঢাকার সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটরের দিকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকার শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.