Bangladesh Student Protest: উত্তপ্ত বাংলাদেশ, হাসিনার পর এবার ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা?

Student Protest in Dhaka: আবারও আন্দোলনে পথে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার ফের উত্তপ্ত বদলের বাংলাদেশ। শনিবার দুপুর ২টায় দেখা যায়, শিক্ষার্থীরা ঢাকার নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনের রাস্তায় অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল আটকে রেখেছেন পুলিস। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Jun 21, 2025, 04:48 PM IST
Bangladesh Student Protest: উত্তপ্ত বাংলাদেশ, হাসিনার পর এবার ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা?

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশের শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানী ঢাকার নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে ঢাকার নতুনবাজার এলাকায় সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপাকে পড়তে হয়েছে কর্মস্থলগামী মানুষজনকে। বাংলাদেশের শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবি নিয়ে পথে নেমেছেন ছাত্ররা। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- What are cluster bombs: ক্লাস্টার বোমায় ইসরায়েলকে গুঁড়িয়ে দিচ্ছে ইরান, কেন এত মারাত্মক এই বিস্ফোরণ?

শনিবার দুপুর ২টায় দেখা যায়, শিক্ষার্থীরা ঢাকার নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনের রাস্তায় অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল আটকে রেখেছে পুলিস। এর ফলে ঢাকার রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যের যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন। 

এমন কয়েকজন ভুক্তভুগির সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানী ঢাকার এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন রাস্তা অবরোধের কারণে তাদের চরম বিপাকে এবং দুর্ভোগ পোহাতে হয়েছে। যানবাহন না পেয়ে তাদেরকে সর্বশেষ হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। 

আরও পড়ুন- Mannara Chopra's Father Death: বাবার শেষকৃত্যে জ্ঞান হারালেন মানারা, পাশে নেই দিদি প্রিয়াঙ্কা-পরিণীতি!

বেসরকারি চাকুরীজিবী সজীব দাস পরিবার নিয়ে রাজধানী ঢাকার উত্তর বাড্ডা থেকে বের হয়েছিলেন উত্তরা যাওয়ার জন্য। কিন্তু বাঁশ তলায় এসে তাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। তিনি জি ২৪ ঘন্টাকে বলেন, স্ত্রী সন্তান নিয়ে কি একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে উত্তরা যাওয়ার দরকার ছিল কিন্তু এখন বাসায় ফিরে যেতে হচ্ছে। 

এ বিষয়ে ঢাকার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনাস্থলে জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। সকাল থেকে সড়ক অবরোধের কারণে সাধারণ জনগণ উত্তেজিত হয়ে গিয়েছিল পরে তাদের শান্ত করার জন্য শিক্ষার্থীদের আমরা নিজেরা একপর্যায়ে অনুরোধ করে সরিয়ে দেই এর কিছুক্ষণ পরে আবারো তারা সড়ক অবরোধ করে। বর্তমান অবরোধ চলমান আছে এবং কুড়িল থেকে রামপুরা গামি সড়কটি অবরোধের কারণে যান চলাচল বন্ধ আছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.