জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। কিন্তু রায় কার্যকর হবে কীভাবে? অনেক ফোঁস করেও হাসিনাকে দেশে ফেরাতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে রায় বের হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরব বাংলাদেশ সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল।
Add Zee News as a Preferred Source
আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার বিচারের রায়ে আমি সন্তুষ্ট। তবে আমি বিস্মিত নই। তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে। বিশেষ করে মনে পড়ছে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস-সহ অন্যদের কথা। মনে হচ্ছে, আজ তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর কথাও মনে পড়ছে। হয়তো এ রায়ের মাধ্যমে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন।
এদিকে, হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতের সঙ্গে এবার একটা সংঘাত তৈরি করতে পারে বাংলাদেশ। শেখ হাসিনা এখন রাজনৈতিক আশ্রয়প্রার্থী। এখনওপর্যন্ত ভারত সরকারিভাবে বলেনি যে হাসিনা ভারতে রয়েছেন। ফলে তাঁকে ফেরানোর মতো কোনও কথাও শোনা যায়নি।
আরও পড়ুন-দেশজোড়া বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিল, বন্ধ করুন SIR নিয়ে আপনাদের এইসব...
আরও পড়ুন- পিকআপ ভ্যানের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে গভীর খাদে পড়ল বাস, মর্মান্তিক পরিণতি ৩৭ যাত্রীর
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ভারত যদি প্রত্যর্পণে অস্বীকৃতি জানায়, তবে ঢাকা তীব্র প্রতিবাদ জানাবে। তিনি বলেছিলেন, ২০১৩ সালে স্বাক্ষরিত অপরাধমূলক প্রত্যর্পণ চুক্তির অধীনে নয়াদিল্লি এটা করতে বাধ্য। নজরুল বলেন, ভারত যদি এর সৎভাবে ব্যাখ্যা করে, তবে ভারতকে অবশ্যই হাসিনাকে ফেরত দিতে হবে! তবে, ওই চুক্তিটি একটি ধারা রেখেছে, যেখানে অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার অনুমতি দেওয়া হয়েছে।
হাসিনার প্রত্যর্পণ নিয়ে আজ আসিফ নজরুল বলেন, ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা হচ্ছে তাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা নিন্দনীয় আচরণ। আমরা যতদিন আছি এই বিচারকাজ চলবে। আশা করি আগামীতে যে সরকারই নির্বাচিত হবে এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন পিছপা না হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)