Bangladesh: পুলিস নির্বাক দর্শক! ঢাকা-সহ বাংলাদেশে প্রকাশ্যেই মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের...

Bangladesh: গণহত্যার দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেই ছাত্রলীগই এখন মিছিল করছে ঢাকা-সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায়।

তনুময় ঘোষাল | Updated By: Apr 23, 2025, 05:42 PM IST
Bangladesh: পুলিস নির্বাক দর্শক! ঢাকা-সহ বাংলাদেশে প্রকাশ্যেই মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের...

সেলিম রেজা. ঢাকা: গণহত্যা দায়ের নিষিদ্ধ। কিন্তু তাতে কি! ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্য়েই মিছিল করছে ছাত্রলীগ। শুধু তাই নয়, নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ বন্ধে কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কেন? প্রশ্ন উঠেছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Kashmir Terror Attack: 'পহেলগাঁও হামলার নিন্দা করছি তবে এর পেছনে কারা! জানা প্রয়োজন', বিতর্ক উস্কে দিলেন বাংলাদেশের উপদেষ্টা

বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছে, বিগত দিনে স্রেফ সরকার বিরোধী হওয়ার কারণে বৈধ ছাত্র সংগঠনের বিরুদ্ধে যে কঠোরতা দেখিয়েছে  আইনশৃঙ্খলা বাহিনী, তার সিকিভাগ কঠোরতা দেখানো হচ্ছে না ও একটি নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, বাংলাদেশের নিষিদ্ধ ছাত্রলীগের অনেক প্রাক্তন নেতাই এখন  আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁদের সহযোগিতা নিচ্ছে সংগঠনটি।

এদিকে সাধারণ মানুষের মতে, প্রশাসনিক ব্য়র্থতা তো বটেই, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলির  অনৈক্যের সুযোগ নিচ্ছে ছাত্রলীগ। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক পুলিসকর্তা বলেন, 'ঢাকায় যে মিছিলটি হয়েছে সেটি আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ নয়। আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়'। কিন্তু মিছিল যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা সকলেই ছাত্রলীগের নেতা। ওই পুলিসকর্তার দাবি, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এই সরকার। আগে তো নিষিদ্ধ ছিল না। তাই এখন কেউ ছাত্রলীগের ব্যানারে কোনও অপরাধ সংঘটিত করলে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'। 

আরও পড়ুন:  Bangladesh: সীমান্তে ৫ বছরে বিএসএফের গুলিতে নিহত ১৫১ বাংলাদেশি! দাবি ইউনূস সরকারের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.