Begam Khaleda Zia Health Update: সব আশা শেষ? লন্ডনে নিয়ে যাওয়া হবে না, এয়ার অ্যাম্বুল্যান্স বাতিল! খালেদা জিয়াকে নিয়ে আজই ঘোষণা...

Bangladesh Khaleda Zia Big Update: তবে হাসপাতাল সূত্রে খবর, খালেদা এখনও সঙ্কটমুক্ত নন। দীর্ঘ বিমানযাত্রার ধকল তিনি নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে চিকিৎসকেরা। শনিবারই খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার উপরেই তাঁর বাইরে যাওয়া নির্ভর করছে। খালেদার চিকিৎসা এবং বিদেশযাত্রার সংক্রান্ত সিদ্ধান্তে যুক্ত একটি সূত্রকে উদ্ধৃত করে ‘প্রথম আলো’ জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

নবনীতা সরকার | Updated By: Dec 8, 2025, 06:35 PM IST
Begam Khaleda Zia Health Update: সব আশা শেষ? লন্ডনে নিয়ে যাওয়া হবে না, এয়ার অ্যাম্বুল্যান্স বাতিল! খালেদা জিয়াকে নিয়ে আজই ঘোষণা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে (Begam Khaleda Zia) লন্ডনের (Khaleda Zia has been transferred to London) হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulance) মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Dhaka Airport) অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে আজ সেই অনুমতি প্রত্যাহার চেয়ে আবেদন করেছে তারা। অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না (Khaleda Zia Health Update)। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা এই খবরটি কনফার্ম করেছে। এর আগে রবিবার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে ওড়ার অনুমোদন নিয়েছিল।

Add Zee News as a Preferred Source

এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার সরকারের সাহায্যে জার্মান এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। এটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন। এই অসুস্থতাগুলোর মধ্যে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস (বাত) এবং কিডনি জটিলতা অন্যতম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত কিছুদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার তোড়জোড় চলছে।

২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এর ফলস্বরূপ, ২৭ নভেম্বর তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এর আগে, জানা গিয়েছিল মঙ্গলবার সকালেই ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে ওই এয়ার অ্যাম্বুল্যান্স। তবে ওই অ্যাম্বুল্যান্সে সওয়ার হয়ে খালেদা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে তবেই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

তবে হাসপাতাল সূত্রে খবর, খালেদা এখনও সঙ্কটমুক্ত নন। দীর্ঘ বিমানযাত্রার ধকল তিনি নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে চিকিৎসকেরা। শনিবারই খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার উপরেই তাঁর বাইরে যাওয়া নির্ভর করছে। খালেদার চিকিৎসা এবং বিদেশযাত্রার সংক্রান্ত সিদ্ধান্তে যুক্ত একটি সূত্রকে উদ্ধৃত করে ‘প্রথম আলো’ জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সূত্রের দাবি, রবিবার রাত পর্যন্ত খালেদার শারীরিক অবস্থার নতুন করে কোনও উন্নতি বা অবনতি হয়নি।

চিকিৎসকেরা জানিয়েছেন, এখনও খালেদা জিয়ার (Khaleda Zia) অবস্থা অতি সংকটজনক। তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তাঁর সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সনের (Khaleda Zia health Update) স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ ছড়াচ্ছে বলে দাবি করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। ১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (Khaleda Zia in ICU) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসাসহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল আজ সকালে ঢাকায় এসেছেন।

আরও পড়ুন: Imran Khan BIG UPDATE: জেলের বাইরে বাড়ল কঠোর নিরাপত্তা! বন্ধ হল সমস্ত সাক্ষাত্‍? মৃত্যু কুঠুরিতেই ইমরান কি আদৌ বেঁচে আছে?

আরও পড়ুন: Who are Niazis Imran Khan's tribe: 'নিয়াজি' বংশোদ্ভূত ইমরান খানকে গুমখুন করলে পাকিস্তানে আগুন ধরিয়ে দেবে এই যোদ্ধা উপজাতি! কেন এত ভয় মুনীরের? 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.