Delayed Interview | Job Offer Rejected | ইন্টারভিউয়ে অনন্ত অপেক্ষা, বসের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে চাকরি ফেরালেন তরুণী!

 Delayed Interview | Job Offer Rejected | এক চাকরির আবেদনকারী, এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। কিন্তু ইন্টারভিউয়ার ৪৫ মিনিট দেরি করে আসে এবং বিভিন্ন অজুহাত দেখায় ব্যস্ততার। এতে তরুণী বিরক্ত হন।

Updated By: Feb 24, 2025, 08:39 PM IST
 Delayed Interview | Job Offer Rejected |  ইন্টারভিউয়ে অনন্ত অপেক্ষা, বসের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে চাকরি ফেরালেন তরুণী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরোদেশে এমনিতেই চাকরির হাহাকার। একটি চাকরির আবেদনে হাজার হাজার আবেদনকারী আবেদনপত্র পাঠায়। কিন্তু এ যেন উলট-পুরান। চাকরির প্রস্তাব পেয়েও সেই  প্রস্তাব ফেরালেন তরুণী। কিন্তু কেন? নিকোল, এক চাকরির আবেদনকারী, এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। কিন্তু ইন্টারভিউয়ার ৪৫ মিনিট দেরি করে আসে এবং বিভিন্ন অজুহাত দেখায় ব্যস্ততার। এতে তরুণী বিরক্ত হন। ইন্টারভিউ ভালো হয় এবং তরুণী চাকরির প্রস্তাব পান। এরপর তরুণী যা করেন, তা এক কথায় অবিশ্বাস্য।  

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সটান খারিজ করে চাকরির প্রস্তাব। একজন চাকরিপ্রার্থী যদি ইন্টারভিউয়ের জন্য দেরিতে পৌঁছয় তবে তাঁর প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু একজন বস,যিনি সাক্ষাত্‍কার নিতে এসেছেন, তিনি দেরি করায়, আবেদনকারী, চাকরি পেয়েও প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো বিরল ঘটনা এর আগে হয়তো খুব বেশি হয়নি।  নিকোল, এরপর সমাজমাধ্যমে লেখেন, 'আমি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কারণ যিনি ইন্টারভিউয়ার তিনি ৪৫ মিনিট দেরিতে এসেছিলেন। আমি তাকে দেরিতে আসার কারণ জিগ্গেস করায় তিনি বিভিন্ন অজুহাত দেখান যা আমার একেবারেই পছন্দ হয়নি। আমি মনে করি একটি ইন্টারভিউতে সময় দেওয়া হলে, সাক্ষাৎকারপ্রার্থী এবং সাক্ষাৎকারকারী দু'জনকেই নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া জরুরি। কিন্তু আমার হবু বসের এই ধরনের অপেশাদারিত্ব আমাকে বিরক্ত ও বিভ্রান্ত করে। আমি তার মধ্যে এমন কিছু দেখেছিলাম তাতে আমার মনে হয়েছিল তিনি আমার বস হিসেবে উপযুক্ত নন। তাই একই সংস্থা, একই অফিস এবং একই পরিবেশ আমাদের শেয়ার করা উচিত নয়।'

আরও পড়ুনSenior Citizen Marriage | Love in Old Age Home | সত্তরের দোড়গোড়ায় ফুটল বিয়ের ফুল ! সানাই বেজে উঠল বৃদ্ধাশ্রমে ...
 
সোশ্যাল মাধ্যমে আরও অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। মিশ্র প্রতিক্রিয়ায় ভরে গেছে তার কমেন্টবক্স। কেউ কেউ এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এবং পরবর্তীকালে খুব ভালো বস পেয়েছেন, এরকমও লিখেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

 

 

.