)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে দুর্গাপুজোয় নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। ঢাকার অধিকাংশ মণ্ডপে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। এবার পুজোয় পুজোমণ্ডপগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। নিয়োগ করা হবে পর্যাপ্ত সংখ্যায় আনসার।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ২৪ ঘণ্টা পুজোমণ্ডপগুলির উপরে নজর রাখা হবে। পুজো উপলক্ষ্যে বিভিন্ন ধরনের মেলা বসে। সেখানে মদ, গাঁজার আসার বসানো যাবে না। সোমবার পুজোর প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পুজো নিয়ে এবার সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সীমান্ত এলাকার গ্রামগুলিতে পুজোগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে বিজিবি। গোটা দেশে পুজোর নিরাপত্তায় নিয়োগ করা হবে আনসার।
পুজোর বিসর্জনে সময় ঢাকার মতো শহরে প্রবল যানজটের সৃষ্ট হয়। ঢাকায় লাইন ধরে পুজোর বিসর্জন দেওয়া হবে। তার জন্য আগে থেকেই ঠিক করতে হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার প্রবণতা কমলেও দেশজুড়ে মোট ৩৩ হাজার পুজো হচ্ছে। ফলে তাদের নিরাপত্তা ভাবাচ্ছে সরকারকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করা হবে। পুজোয় সারা দেশে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন ৩ লাখ। এ ছাড়া পুলিস-সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)