Bangladesh: গাজোয়ারি করে গোরু নিয়ে চলে গিয়েছে নেতা, বাছুর নিয়ে আদালতে অসহায় মালিক!

Bangladesh: নেতার দাবি, 'টাকা না পেয়ে গোরু নিয়ে এসেছি'। আজবকাণ্ড বাংলাদেশে..

তনুময় ঘোষাল | Updated By: May 15, 2025, 08:16 PM IST
Bangladesh: গাজোয়ারি করে গোরু নিয়ে চলে গিয়েছে নেতা, বাছুর নিয়ে আদালতে অসহায় মালিক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ি থেকে জোর করে গোরুকে তুলে নিয়ে চলে গিয়েছেন বিএনপি নেতা। বাছুর কোলে নিয়ে আদালতের দ্বারস্থ গৃহবধূ। তাঁর দাবি, মায়েকর দূধ না পেয়ে বাছুর দুর্বল হয়ে পড়েছে। বোতলের দুধ আর ভাতের মাড় খাইয়ে কোনওরকমে পশুটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Bangladeshi Maulana Abdul Quddus Faruqi: WATCH | 'আত্মঘাতী বাইক বোমারু পাঠিয়ে কলকাতা উড়িয়ে দেব...' বাংলাদেশি মৌলবির বিস্ফোরক হুমকি!

জানা গিয়েছে, বাংলাদেশের ‎ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামের বাসিন্দা  নার্গিস আক্তার।  তিনি জানান, স্বামী আবু বকর দীর্ঘদিন ধরেই নিখোঁজ। জীবিকার তাগিদেই কষ্ট করে একটি গোরু কিনেছিলেন। সেই গোরুটি একটি বাছুরও রয়েছে। ভেবেছিলেন, দুধ বিক্রি করে সংসার চালাবেন। কিন্তু  সেই গোরুটি স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ বেলাল খান নিয়ে চলে গিয়েছেন বলে অভিযোগ। কবে? গতকাল বুধবার সকালে। 

এদিকে নার্গিসে বাড়ি থেকে যে গোরু নিয়ে চলে এসেছেন, তা স্বীকার করে নিয়েছেন  বিএনপি নেতা মহম্মদ বেলাল। তাঁর দাবি, '৯ বছর আগে 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের মাধ্যমে নার্গিসের  আবু বকরকে ২০ হাজার দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি'। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন,  'এ ঘটনার সময় আদালতপাড়ায় আমি উপস্থিত ছিলাম। ঘটনাটি দেখেছি। তবে লিখিত কোনও অভিযোগ এখনও পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বেলাল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে'।

আরও পড়ুন:  Awami League Ban: আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উদ্বেগের, গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে! ইউনূসকে কড়া বার্তা ভারতের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.