USA to China: দুই মহাশক্তিধরের এই লড়াই কি সভ্যতার কফিনেই শেষ পেরেক? এবার মহাবিপর্যয় কি শুধু সময়ের অপেক্ষা?

China Faces High Tariff on Imports to USA: এবার চিনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে তা ছিল ১২৫ শতাংশ, পরে গিয়ে ঠেকে ১৪৫ শতাংশে। তবে এতেও থামেনি মার্কিন যুক্তরাষ্ট্র। চিনের পাল্টা শুল্ক ঘোষণার পরে আরও ১০০ শতাংশ শুল্ক বাড়িয়ে মঙ্গলবার তা ২৪৫ শতাংশে উন্নীত করা হল।

সৌমিত্র সেন | Updated By: Apr 16, 2025, 07:48 PM IST
USA to China: দুই মহাশক্তিধরের এই লড়াই কি সভ্যতার কফিনেই শেষ পেরেক? এবার মহাবিপর্যয় কি শুধু সময়ের অপেক্ষা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি মার্কিন  যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যকার শুল্ক-যুদ্ধ আরও তীব্র আকার নিয়েছে। এবার চিনা পণ্যের উপর শুল্কহার বাড়িয়ে ২৪৫ শতাংশ করল ওয়াশিংটন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, চিনের 'প্রতিশোধমূলক পদক্ষেপে'র জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে।

Add Zee News as a Preferred Source

হোয়াইট হাউসের বক্তব্যে বলা হয়, চিন যেহেতু পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন পণ্যের উপর চাপ সৃষ্টি করেছে, তাই তারা এখন থেকে ২৪৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্কের মুখোমুখি হবে। এর আগে চিনা পণ্যের উপর শুল্কহার ছিল ১৪৫ শতাংশ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বেশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শুরুতে চিনা পণ্যের উপর প্রথমে ২০ শতাংশ শুল্ক চাপানো হয়। এরপর একাধিক ধাপে তা বাড়িয়ে ১০৪ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

চলতি এপ্রিলে ট্রাম্প প্রশাসন আরও কয়েক দফায় শুল্ক বাড়ায়। প্রথমে তা হয় ১২৫ শতাংশ, পরে গিয়ে ঠেকে ১৪৫ শতাংশে। তবে এতে থামেনি মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ। চিনের পাল্টা শুল্ক ঘোষণার পরে আরও ১০০ শতাংশ শুল্ক বাড়িয়ে মঙ্গলবার তা ২৪৫ শতাংশে উন্নীত করা হয়। এদিকে, বেজিংও হাত গুটিয়ে বসে থাকেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের পাল্টা জবাবে চিন তাদের বাজারে মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয়।

আরও পড়ুন: Shani Shadashtak Yog: শনি-মঙ্গলের অতি বিরল যোগে তৈরি 'ষড়ষ্টক রাজযোগে' সৌভাগ্যের চূড়ায় এই রাশির জাতকেরা, টাকার বন্যা বইবে...

আরও পড়ুন: Great Himalayan Earthquake: সুতোর উপর ঝুলছে জীবন! 'গ্রেট হিমালয়ান আর্থকোয়েকে' রাতারাতি ধুলোয় ভারত, কোটি কোটি মৃত্যু...

হোয়াইট হাউস জানায়, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই 'আমেরিকা ফার্স্ট' নীতির অংশ হিসেবে দেশের অর্থনীতিকে রক্ষা করতে এই কঠোর বাণিজ্যনীতি গ্রহণ করেন। বিশ্লেষকেরা অবশ্য বলছেন, এই শুল্কযুদ্ধ বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে এবং এই দুই দেশের অর্থনৈতিক টানাপড়েন আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.