Bridge Collapses WATCH Video: ৭৫৮ মিটার নবনির্মিত সেতু পাহাড়ের উপর থেকে হুড়মুড় করে ভেঙে পড়ল নদীতে! হাড়হিম ভিডিয়ো দেখলে...

China Hongqi Bridge Collapses WATCH Video: দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে সদ্য উদ্বোধন হওয়া হংকি ব্রিজের একটি অংশ ধসে পড়ার ভয়ংকর ছবি সামনে এসেছে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে।

সৌমিত্র সেন | Updated By: Nov 12, 2025, 07:55 PM IST
Bridge Collapses WATCH Video: ৭৫৮ মিটার নবনির্মিত সেতু পাহাড়ের উপর থেকে হুড়মুড় করে ভেঙে পড়ল নদীতে! হাড়হিম ভিডিয়ো দেখলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখলে পেটের ভিতর ঢুকে যাবে হাত-পা। ভেঙে পড়ল চিনের সদ্য-নির্মিত একটি সেতু (Chinas Newly Constructed Bridge)। ভেঙে পড়ল চিনের হংকি ব্রিজ। সেই ব্রিজ ধসে পড়ার মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়! তা ভাইরালও হল সঙ্গে সঙ্গে। দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান (Sichuan) প্রদেশে সদ্য উদ্বোধন হওয়া হংকি ব্রিজের (Hongqi Bridge) একটি অংশ ধসে পড়ার ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Baba Vanga Nov-Dec Predicts: পৃথিবীতে যা-ই ঘটে যাক, এঁদের কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না! কোন কোন মহাভাগ্যবান রাশিদের নিয়ে এমন অব্যর্থ ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার?

তিব্বতযোগে বাধা

মঙ্গলবার চিনের সময় হিসেবে বিকেলে মারাত্মক এই ঘটনাটি ঘটে। এটি মা'এরকাং শহরের এক জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে অবস্থিত ছিল। ৭৫৮ মিটার লম্বা সেতুটি একটি জাতীয় সড়কের অংশ ছিল। যা চিনের মূল ভূখণ্ডকে তিব্বতের সঙ্গে যুক্ত করে। এই বছরই এর নির্মাণ শেষ হয়েছিল।

কেন ধস?

চিনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বড় ভূমিধস বা ল্যান্ডস্লাইডের কারণেই এই সেতুটির ভিত দুর্বল হয়ে পড়েছিল এবং সেতুটি নদীতে ভেঙে পড়ে।

আরও পড়ুন: Delhi Blast Code: 'দাওয়াত মে বিরিয়ানি তৈয়ার হ্যায়'? সোমসন্ধ্যায় লালকেল্লার ভয়ংকর বিস্ফোরণে বিরিয়ানির ভিতরেই রক্ত-রাক্ষসের...

ভিডিয়োতে যা দেখা গেল

সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে সেতুর উপরের দিকের পাহাড় থেকে ভূমিধস শুরু হয়। এর ফলে ধুলো ও ধ্বংসাবশেষের বিশাল এক মেঘ তৈরি হয়। এর কিছুক্ষণের মধ্যেই সেতুর নীচের মাটি সরে যায়। ফলে এর স্তম্ভগুলি একদিকে হেলে যায় এবং বিশাল একটি অংশ নদীতে ভেঙে পড়ে।

হতাহত কত?

এটাই সুখের যে, এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সৌভাগ্যক্রমে, সময়মতো ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই মনে করা হচ্ছে।

সূত্রপাত

প্রমবার বিকেলেই ইঞ্জিনিয়ররা প্রথম সেতুটির কাছাকাছি ঢাল এবং রাস্তায় ফাটল দেখতে পান। তাঁরা যা দেখেন তাতে তখনই তাঁদের মনে হয় এটি মাটিতে পড়ে যেতে পারে। যেটিকে 'শিফ্টিং টেরেইন' (shifting terrain) বলা হচ্ছে। সম্ভাব্য বিপদ বুঝে সঙ্গে সঙ্গেই পুলিস ৭৫৮ মিটার দীর্ঘ সেতুটিতে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ করে দেয়।

আরও পড়ুন: Delhi Blasts Updates: রামমন্দিরে, কাশী বিশ্বনাথ মন্দিরেও ভয়ংকর বিস্ফোরণ? দিল্লিটা ডাহা ভুল ছিল! রিয়েল টার্গেটের তালিকায় রয়েছে...

কারণ?

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেতু ভেঙে পড়ার ঘটনাটি পাহাড়ি অঞ্চলের ভূ-তাত্ত্বিক অস্থিতিশীলতা বা জিওলজিক্যাল ইনস্টেবিলিটির (geological instability) কারণেই ঘটেছে। নির্মাণ-কাঠামোতে কোনো ত্রুটি ছিল কি না, তা-ও অবশ্য খতিয়ে দেখা হবে। সেটা দেখতে জরুরি বিপর্যয় মোকাবিলা টিম ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাটি নিঃসন্দেহে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। সব চেয়ে বড় প্রশ্ন হল-- চিনের দুর্গম পশ্চিমাঞ্চলে বড় আকারের নির্মাণের স্থায়িত্ব কি দুঃস্বপ্নই থেকে যাবে? সংশ্লিষ্ট সব মহলেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই প্রশ্ন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.