)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিব্বতে উত্পত্তি হয়েছে সাংপো নদ। ভারতে ঢোকার পর সেটিই হয়ে গিয়েছে ব্রহ্মপুত্র। এবার তিব্বতে সেই নদের উপরে বিশাল বাঁধ নির্মাণ শুরু করল চিন। শনিবার বাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ছিলেন চিনা প্রধানমন্ত্রী লি চিয়াং। খরচ হচ্ছে ১৬৭.৮ বিলিয়ন ডলার। ওই বাঁধ তৈরি হয়ে গেলে ব্রহ্মপুত্রের জলের নিয়ন্ত্রণ চলে যাবে চিনের হাতে। এতে প্রবল ক্ষতির মুখ পড়তে পারে অরুণাচল প্রদেশ-সহ ভারতের একাংশ।
গত ডিসেম্বর মাসে তিব্বতে ওই বাঁধ নির্মাণে সবুজ সংকেত দিয়ে চিনা সরকার। এটি তৈরি হয়ে গেলে এটিই হবে দুনিয়ার সবচেয়ে বড় এই ধরনের বাঁধ। মূল জলবিদ্যু্ত্ উত্পাদন করা হবে এই বাঁধের জল থেকে। তৈরি করা হবে ৫টি জলবিদ্যুত্ তৈরির ইউনিট। ওই পাঁচটি ইউনিট তৈরি হয়ে গেলে সেখান থেকে বছরে ৩০০ কিলোওয়াট আওয়ারস বিদ্য়ুত্ তৈরি হবে। ওই বিদ্যুতে ৩০ কোটি মানুষের ঘরে বিদ্যু্ত সরবারহ করা যেতে পারে।
অরুণাচলে প্রবেশের আগে ব্রহ্মপুত্র নদ ইউ এর মতো আকৃতি নিয়েছে। সেখানেই তৈরি হচ্ছে বিশাল এই বাঁধ। যেখানে এই বাঁধ তৈরি হচ্ছে সেটি ভূমিকম্প প্রবণ এলাকা। ফলে ভূমিকম্পের ফলে যদি কোনওভাবে এই বাঁধ ভেঙে যায় তাহলে বিশাল প্রকৃতিক বিপর্যয় নেমে আসবে অরুণচাল ও বাংলাদেশে। পাশাপাশি জলের নিয়ন্ত্রণ চিনের হাতে চলে যাবে। ফলে গোটা বিষয়টি ভাবাচ্ছে ভারতকে।
এমাসের প্রথমেই এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি বলেছিলেন চিনের ওই ভাঁধ ভারতের জন্য একটা ওয়াটার বম্ব। চিনকে কোনওভাবেই বিশ্বাস করা যায় না। তার ওই বাঁধটিকে ওয়াটার বম্ব হিসেবে ব্যবহার করতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)