China J 35A Jet to Pakistan: সেই চিনা মালেই ভরসা! মার খেয়ে তড়িঘড়ি ৩০টি J 35A ফাইটার জেট কিনছে পাকিস্তান

China Pakistan J 35A Jet Deal: দেশ থেকে একদল পাইলটকে চিনে পাঠিয়েছে পাকিস্তান। তাদের  J 35A ফাইটার জেটের প্রশিক্ষণ দেব চিনা সেনা। এর থেকে একটি বিষয় স্পষ্ট যে পাকিস্তান চিনের পঞ্চম প্রজন্মের ওই ফাইটার জেট কিনতে চলেছে

সিকান্দর আবু জ়াফর | Updated By: May 21, 2025, 01:28 PM IST
China J 35A Jet to Pakistan: সেই চিনা মালেই ভরসা! মার খেয়ে তড়িঘড়ি ৩০টি J 35A ফাইটার জেট কিনছে পাকিস্তান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরে ভারতের আঘাতে দুরমুশ পাকিস্তান। এবার তারা চিন থেকে আনাচ্ছে  J 35A ফাইটার জেট। চিন ওই ফাইটার জেটগুলি যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানের হাতে তুলে দেবে। পকিস্তানের তরফে বলা হচ্ছে ভারতের সঙ্গে লড়াইয়ের জন্য এটা পাকিস্তানকে চিনের 'ইনাম'।

Add Zee News as a Preferred Source

পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বর্তমানে চিনে রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এবছর অগাস্টের মধ্যেই পাকিস্তানকে ৩০টি J 35A ফাইটার জেট ডেলিভারি দিতে পারে চিন।  এমনও শোনা যাচ্ছে চিন পাকিস্তানকে ওইসব J 35A জেট দিচ্ছে ৫০ শতাংশ ছাড়ে। পাশাপাশি জেটের দাম মেটানোর ক্ষেত্রেও সহজ ইনস্টলমেন্টের ব্যবস্থা করছে চিন।  এই চুক্তির ফলে চিন-পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্ত হবে বলেই মনে করা হচ্ছে।

অপারেশশন সিঁদুরের সময় পাকিস্তানকে ডুবিয়েছিল চিন তৈরি তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তার পরেও চিনা মালের উপরে তারা কী ভাবে নির্ভর করছে তার নিয়ে প্রশ্ন উঠছে। গত বছর শেষের দিকেই জানা গিয়েছিল চিন থেকে পাকিস্তান ৪০টি J 35A ফাইটার জেট কিনতে চলেছে। এখন অপারেসন সিঁদুর হওয়ার পর ওইসব ফাইটারের  প্রয়োজনীয়তা আরও বেড়ে গিয়েছে পাকিস্তানের কাছে।

আরও পড়ুন- নজরে 'বাংলার বাড়ি', কবে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আরও পড়ুন-বাংলার উপরে বিশাল নিম্নচাপ অক্ষরেখা, বিকেলে প্রবল ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে একাধিক জেলা

সূত্রের খবর, দেশ থেকে একদল পাইলটকে চিনে পাঠিয়েছে পাকিস্তান। তাদের  J 35A ফাইটার জেটের প্রশিক্ষণ দেব চিনা সেনা। এর থেকে একটি বিষয় স্পষ্ট যে পাকিস্তান চিনের পঞ্চম প্রজন্মের ওই ফাইটার জেট কিনতে চলেছে।

ওইসব ফাইটার জেট বিক্রির পাশাপাশি চিন পকিস্তানে সিভিল ও সেনা পরিকাঠানমো তৈরি করতে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ওই টাকার অনেকটাই খরচ হবে চিন পাকিস্তানে ইকোনমিক করিডোরের ফেজ ২ তৈরির জন্য। পাকিস্তান চিনকে গাওদার বন্দরের কাজকর্ম মসৃণভাবে করতে চিনকে সাহায্য করবে, এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বেইজিংকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author
.