Chinese Airfield In Bangladesh?: চিনা বিমানঘাঁটি ভারতের ঘাড়ের কাছে? জিনপিংকে ডেকে এনে মোদীর সঙ্গে শত্রুতায় লিপ্ত করাচ্ছেন ইউনূস? বাংলাদেশ কি...

Chinese Airfield Plan In Bangladesh: জি জিন পিংয়ের সঙ্গে এক বৈঠকেই নাকি বিমানঘাঁটির পরিকল্পনা চূড়ান্ত করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কিন্তু এর কোনও নির্ভরযোগ্য সূত্র মেলেনি। তাহলে বিষয়টিকে কীভাবে বিশ্বাস করা যাবে? আসলে আগে-পরে অনেকরকম তথ্যই সামনে আসে। যাতে বিষয়টি যেন তলায় তলায় এগিয়েছে বলেই মনে হয়। কেন?

সৌমিত্র সেন | Updated By: Apr 8, 2025, 06:29 PM IST
Chinese Airfield In Bangladesh?: চিনা বিমানঘাঁটি ভারতের ঘাড়ের কাছে? জিনপিংকে ডেকে এনে মোদীর সঙ্গে শত্রুতায় লিপ্ত করাচ্ছেন ইউনূস? বাংলাদেশ কি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনকে ব্যবহার করে ভারতকে চাপে রাখতে চলেছে বাংলাদেশ? এরকম কথা উঠে আসছে, কারণ, শোনা যাচ্ছে চিনের বায়ুসেনাকে বিমানঘাঁটি তৈরির জন্য জমি দিচ্ছে বাংলাদেশ। কোথায়? জানা গিয়েছে, বাংলাদেশের লালমণিরহাট জেলায় প্রায় ৭০০ একর জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে এজন্য। সম্প্রতি এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। খুব স্বাভাবিক কারণেই এই খবরে দুশ্চিন্তা বেড়েছে নয়াদিল্লির। কারণ, চিন একবার বাংলাদেশের বুকে তাদের সেনাঘাঁটি বানিয়ে ফেললে সেটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের একটা হুমকি হয়ে থাকবে।

Add Zee News as a Preferred Source

চিন্তা বাড়বে শিলিগুড়ি করিডর নিয়েও যা 'চিকেনস নেক' বলেই পরিচিত। ভারত ও তার উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ৬০ কিলোমিটার লম্বা ও ২২ কিলোমিটার চওড়া এই 'চিকেনস নেক'। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিনের কাছাকাছি হওয়ায় ভারতের জন্য এই 'চিকেনস নেকে'র অবস্থানগত গুরুত্ব যথেষ্ট বেশি। আর নতুন রিপোর্টে দাবি, এই 'চিকেনস নেকে'র খুব কাছেই নতুন ওই বিমানঘাঁটিটি নির্মিত হতে চলেছে। 

কেমন হতে চলেছে এই বিমানঘাঁটিটি?

যতটুকু জানা গিয়েছে, তা হল-- একসঙ্গে ৭০ টিরও বেশি যুদ্ধবিমান এখান থেকে উড়তে ও নামতে পারবে। তিনটি মূল অংশ থাকবে-- একটি কমব্যাট অপারেশনের জন্য, একটি রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য, অন্যটি গবেষণামূলক কাজের জন্য। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে এই বছরের অক্টোবরেই বিমানঘাঁটির নির্মাণকাজ শুরু হতে পারে। সবচেয়ে আশ্চর্যের কথা হল, সেই কাজের জন্য ঠিক করা হয়েছে পাকিস্তানের এক সংস্থাকে! 

আরও পড়ুন: Dire Wolf's Return: প্রায় ১৩০০০ বছর পরে পৃথিবীতে ফিরল ভয়ংকর নেকড়ে! জিন মিললে তো এবার ডাইনোসরও ফিরবে? তখন?

আরও পড়ুন: Student Gangraped by 23: উনিশের তরুণীকে ৭ দিন ধরে লাগাতার ধর্ষণ ২৩ বর্বরের! যৌনতার আগে পানীয়তে...

জানা গিয়েছে, চিনা প্রেসিডেন্ট জি জিন পিংয়ের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকেই নাকি এই বিমানঘাঁটির পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। যদিও এই দাবির স্বপক্ষে কোনও নথি প্রকাশিত হয়নি। দুই রাষ্ট্রপ্রধানের সাম্প্রতিক সাক্ষাতে যে এই নিয়ে কোনও কথা হয়েছে, তারও কোনও প্রামাণ্য নথি কেউ কোথাও দেখতে পারেনি। তাই এই রিপোর্টের সারবত্তা নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে।

তবে ভারতে খুব স্বাভাবিক ভাবেই এ নিয়ে একটা টেনশন তৈরি হয়েছে। বাংলাদেশ যেভাবে চিন ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে সেটা ভালো চোখে দেখছে না ভারত। কঠিন সময়ে নানা ভাবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এত কিছুর পরেও ভারতের স্বার্থ দেখছে না বাংলাদেশ-- বিষয়টি ভারতকে খুবই বিরক্ত করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.