Chinmay Krishna Das: 'জেলবন্দি অবস্থাতেই হত্যার ষড়যন্ত্রে যুক্ত'... মুক্তির বদলে ফের গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস!

Chinmay Krishna Das arrested: রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। ২৬ নভেম্বর আদালত চিন্ময়কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেদিনই...

সুদেষ্ণা পাল | Updated By: May 6, 2025, 12:59 PM IST
Chinmay Krishna Das: 'জেলবন্দি অবস্থাতেই হত্যার ষড়যন্ত্রে যুক্ত'... মুক্তির বদলে ফের গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেলমুক্তি নেই চিন্ময়কৃষ্ণ দাসের! ফের গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস (Chinmay Krishna Das)। এবার এক খুনের মামলায়! যে সময় তিনি নিজেই নাকি জেলবন্দি! বাংলাদেশ সুপ্রিম কোর্ট চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছে। ৩০ এপ্রিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট রাষ্ট্রদ্রোহিতা মামলায় জামিন (bail) মঞ্জুর করে চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das)। কিন্তু সেদিন সন্ধ্যাতেই জামিনের বিরোধিতায় পালটা মামলা দায়ের করে বাংলাদেশ প্রশাসন। রবিবার সেই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। সেই মামলার যদিও এখনও শুনানি হয়নি, কিন্তু তার আগেই আরও এক খুনের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে যুক্ত করে ফের গ্রেফতার করা হল চিন্ময়কৃষ্ণ দাসকে।

Add Zee News as a Preferred Source

বদলের বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতনের অভিযোগে প্রতিবাদে সরব হয়েছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। যারপরই উসকানি ও দেশদ্রোহিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ সরকার। এখন তাঁর জামিনের আবেদন ও শুনানিকে কেন্দ্র করে ২৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে আইনজীবী আলিফ সাইফুলের মৃত্যু হয়। সেই মামলাতেই এবার হত্যার ষড়যন্ত্রে যুক্ত হিসেবে দেখানো হল চিন্ময়কৃষ্ণ দাসকে। আজ চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের আবেদন জানায় পুলিস। সেই মামলার শুনানি হয় ভার্চুয়ালি। শুনানিতে উপস্থিতও ছিলেন না চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী। আর সেই ভার্চুয়াল শুনানির শেষেই আইনজীবী আলিফ সাইফুলের হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন বিচারক।

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময়কৃষ্ণ দাসের নেতৃত্বে বাংলাদেশের চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পরই ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। তারপর গত বছর ২২ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের নেতৃত্বে বাংলাদেশের রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপরই রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। জামিন নামঞ্জুর হয়। পরদিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বাংলাদেশের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপর থেকে চট্টগ্রাম কারাগারেই রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস।

আরও পড়ুন, Indian Railways: তৎকাল ছাড়াই এবার একদিন আগে হাতে পেয়ে যাবেন কনফার্মড টিকিট! জানুন জবরদস্ত ৬ ট্রিকস...

এখন ২৬ নভেম্বর আদালত চিন্ময়কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন বাংলাদেশের চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত চত্বরের বাইরেই কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলাতেই ষড়যন্ত্রকারী হিসেবে এবার জুড়ল চিন্ময়কৃষ্ণ দাসের নাম।

আরও পড়ুন, Pahalgam Attack: PoK-এ পাক সেনা ছাউনির পাশেই 'জঙ্গল মহল ক্যাম্প'! উপগ্রহ চিত্রে সন্ত্রাসযোগের 'ভয়ংকর প্রমাণ'... ভারতের মোক্ষম তাস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.