Bangladesh: বদলের বাংলাদেশে বাড়ছে মহিলা ও শিশুদের প্রতি হিংসার ঘটনা!

Bangladesh: বিশ্লেষকরা বলছেন, পুলিসের অপরাধ পরিসংখ্যানে উঠে আসা তথ্যের তুলনায় বাস্তব পরিস্থিতি আরও খারাপ। 

তনুময় ঘোষাল | Updated By: May 16, 2025, 04:42 PM IST
 Bangladesh: বদলের বাংলাদেশে বাড়ছে মহিলা ও শিশুদের প্রতি হিংসার ঘটনা!

সেলিম রেজা, ঢাকা: যাত্রীদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে সম্প্রতি বাংলাদেশের মুন্সিগঞ্জ ঘাটে একটি লঞ্চে ভাঙচুর চালায় স্থানীয় মানুষ। লঞ্চের দুই তরুণীকে প্রকাশ্যেই মারধর করেন নেহাল আহমেদ জিহাদ নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আটক করে পুলিস। পরবর্তী সময়ে জিহাদ-সহ  ২০-২৫ জনকে বিরুদ্ধে মামলা করে বাংলাদেশের নৌ পুলিস। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  India Pakistan Tension: পাঞ্জাবের কলঙ্ক! ভারতসন্তান হয়েও গোলাবারুদ ছুড়লেন সেই ভারতের দিকেই...অবিশ্বাস্য আসীম মুনির...

শুধু এ ঘটনাই নয়, বিগত কয়েক মাসে বাংলাদেশে মহিলাদের প্রতি এমন একাধিক হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। ধর্ষণ-সহ নারী ও শিশু নির্যাতনের অন্য ঘটনাও বেড়েছে। বাংলাদেশ পুলিসের অপরাধ পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, শুধু গত এপ্রিলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২ হাজার ৮৯টি। ২০২২ সালের সেপ্টেম্বরের পর ৩২ মাসের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ। এছাড়া ২০২৪ সালের শেষ চার মাসের সঙ্গে তুলনা করে দেখা গিয়েছে, ২০২৫ সালের প্রথম চার মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে ১ হাজার ২১৮টি। ২০২৪ সালের শেষ চার মাসে ৫ হাজার ৭৯৫টি নারী ও শিশু নির্যাতনের অপরাধ সংঘটিত হয়েছিল আর ২০২৫ সালের প্রথম চার মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৩-তে।

বিশ্লেষকরা বলছেন, পুলিসের অপরাধ পরিসংখ্যানে উঠে আসা তথ্যের তুলনায় বাস্তব পরিস্থিতি আরও খারাপ। প্রতিনিয়ত এমন অনেক নির্যাতনের ঘটনা ঘটছে যেগুলো সামনে আসছে না। এমনই এক ভুক্তভোগী সায়মা রহমান। রাজধানী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা গত সপ্তাহে ঢাকার বাড্ডায় বাস থেকে নামার সময় সায়মাকে এক তরুণ আপত্তিকরভাবে স্পর্শ করে বলে অভিযোগ। সঙ্গে তির্যক মন্তব্যও। কিন্তু লোকলজ্জায় এখনও পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ নেননি সায়মা।

জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে সায়মা বলেন, 'আমি তাৎক্ষণিকভাবে হতভম্ব হয়ে যাই, কী করব বুঝতে পারছিলাম না। একটু স্বাভাবিক হতে হতে ছেলেটা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। আমি এ রাস্তায় প্রায় তিন বছর ধরে যাতায়াত করছি, কিন্তু কখনও এমনটি ঘটেনি। ওই ঘটনার পর থেকে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি'। তাঁর কথায়, 'এ ধরনের ঘটনায় প্রতিবাদ করতে গেলে এখন মহিলাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি হেনস্তার শিকার হতে হয়। এসব কারণে আইনি পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছি না'।

আরও পড়ুন:  Meet Turkey President Recep Tayyip Erdogan: একসময়ে জলের বোতল বেচতেন, হতে চেয়েছিলেন ফুটবলার, এখন তুর্কিয়ের স্বৈরাচারী এর্ডোয়ান!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.