
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘূর্ণিঝড় ভায়ানু (Cyclone Vaianu) রবিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে (New Zealand’s North Island) আঘাত হেনেছে। এর ফলে সেখানে ব্যাপক বন্যা (Flood) দেখা দিয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (power outages) হয়ে পড়েছে এবং শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। হাওয়া বইবে অনন্ত ১৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে (Wind gusts of up to 150km/h)।
ভয়ংকরের আশঙ্কা
নিউ জিল্যান্ডের জাতীয় আবহাওয়া পরিষেবা সংস্থা ‘মেটসার্ভিস’ (MetService) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মাকেটু (Maketu) উপদ্বীপের উপকূল অতিক্রম করার সময়ে সেখানে বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটারের (৮০ মাইল)-ও বেশি। এই ধ্বংসাত্মক বাতাস, এর সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং উত্তাল ঢেউ তৈরি করেছে এক ভয়ংকর আশঙ্কার পরিবেশ।
উইন্ড ওয়ার্নিং
স্থানীয় কর্তৃপক্ষ এই ঝড়ের জেরে বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেখানে 'রেড' লেভেলের বায়ু-সতর্কতা তথা রেড লেভেল উইন্ড ওয়ার্নিং জারি করা হয়েছে। যা সাধারণত চরম আবহাওয়ার ক্ষেত্রেই দেওয়া হয়।
আরও শক্তিশালী বাতাস ও জলোচ্ছ্বাস
দেশটির ডিসাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী মার্ক মিচেল জানান, ঘূর্ণিঝড়টি নর্থ আইল্যান্ডের প্রান্তীয় এলাকাগুলির দিকে অগ্রসর হওয়ায় দেশের জনবহুল শহর অকল্যান্ড বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। তবে বিকেলের দিকে এটি মূল ভূখণ্ডে আঘাত হানার পরে আরও শক্তিশালী বাতাস ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)