Dad collapsing seeing son coffin carried into chapel: যমজ নাতি, ছেলে, দাদু... একের পর এক... ডেভিডের বোন, চ্যান্টেল বেইলিকি তাঁদের পরিবারের এই মৃত্যুর ঘটনাক্রমকে কাকতালীয় বলে উল্লেখ করেছেন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলের শেষকৃত্য চলছিল। সেইসময় ছেলের কফিনবন্দি দেহকে চ্যাপেলে বয়ে নিয়ে যেতে দেখেই ভেঙে পড়লেন বাবা। এই সবই কি আত্মার খেলা? যমজ নাতি, ছেলে, দাদু... একের পর এক... মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।
৬১ বছর বয়সী নরম্যান 'নোশা' হোয়াইট, তাঁর ছেলে ডেভিড বেইলিকির শেষকৃত্য চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেইলিকির কফিন যখন চ্যাপেলে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই হঠাৎ পড়ে যান নরম্যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁরে মৃত বলে ঘোষণা করা হয়। মিডলসবোরোর বাসিন্দা ছিলেন ৪১ বছর বয়সী ডেভিড বেইলিকি। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করছিলেন। এই ডেভিডের মৃত্যুও অত্যন্ত মর্মান্তিক।
ডেভিডের ২ মৃত যমজ সন্তান জন্মেছিল ঠিক ১০ বছর আগে। মৃত যমজ পুত্র, কার্সন এবং ডিকনের ১০ বছরের স্মরণসভার ঠিক পরই এক আত্মীয়ের বাড়িতে সোফায় মৃত অবস্থায় পাওয়া যায় ডেভিডকে। এদিকে ডেভিডের শেষকৃত্যের দিন, তাঁর কফিনবন্দি দেহ চ্যাপেলে বয়ে নিয়ে যাওয়ার সময়ই পড়ে যান, তারপর মারা যান তাঁর বাবা নরম্যান। ডেভিডের বোন, চ্যান্টেল বেইলিকি তাঁদের পরিবারের এই মৃত্যুর ঘটনাক্রমকে একদিকে কাকতালীয়, অন্যদিকে সিনেমার মতো বলে উল্লেখ করেছেন।
ডেভিড ৩১ জুলাই মারা যান। ২১ অগাস্ট সেন্ট বেডস চ্যাপেলে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানেই তাঁর কফিনটি বয়ে নিয়ে যাওয়ার সময়, ডেভিডের বাবা নরম্যান হঠাৎ করেই পড়ে যান। নরম্যানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অনেকে একে অস্বাভাবিক মৃত্যু, আত্মার খেলা এসব বললেও, চিকিৎসকরা বলছেন, ছেলের কফিনবন্দি দেহ বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি। পুত্রশোকেই তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত হন। আর সেই কারণেই ছেলের শেষকৃত্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাবার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)