)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেক্সিকোয় বিমান দুর্ঘটনা (Mexico Plane Crashes)! জানা গিয়েছে, একটি ছোট ব্যক্তিগত বিমান জরুরি অবতরণের চেষ্টা করার সময়ে মধ্য মেক্সিকোতে বিধ্বস্ত (small private plane crashed) হয়েছে। মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কর্মকর্তাদের মতে, এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
বিমান দুর্ঘটনা
মেক্সিকোয় বড় মাপের বিমান দুর্ঘটনা। মেক্সিকোয় একটি ছোট ব্যক্তিগত বিমান জরুরি অবতরণের চেষ্টা করছিল। সেই সময়ে মধ্য মেক্সিকোতে বিপদগ্রস্ত হয় সেটি। মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কর্মকর্তাদের মতে, এতে কমপক্ষে সাতজন মারা গিয়েছেন।
প্রশান্ত মহাসাগরীয় উপকূলে
দুর্ঘটনাটি ঘটেছে সান মাতেও অ্যাটেঙ্কোতে, যা টোলুকা বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার এবং মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি একটি শিল্প-এলাকা। বিমানটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আকাপুলকো থেকে আসছিল।
ছাদে আঘাত, আগুন
জেটটিতে ৮ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরেও মাত্র সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি সম্ভবত কাছাকাছি একটি ফুটবল মাঠে অবতরণের চেষ্টা করছিল। এটি একটি ধাতব ছাদে আঘাত করে। যার ফলে বিপুল বিশাল একটা আগুনের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
মৃত্যুমিছিল
সাম্প্রতিক সময়ে বিশ্ব জুড়ে বারবার বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে ইদানীংকালের মধ্যে সব থেকে মারাত্মক বিমান দুর্ঘটনাটি ঘটেছে আমদাবাদে। সেখানে উড়ানের সঙ্গে সঙ্গেই ঘটে এই মহাবিপদ! প্রায় ২৭৫ জনের মৃত্যু ঘটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)