Boat Sinking: ভয়ংকর ঝড়ে উলটে গেল নৌকা! সমুদ্রে ডুবে হাড়হিম মৃ*ত্যু কমপক্ষে ৬৮... নিখোঁজ...

Yemen migrant boat sinking: ইয়েমেন উপকূলে পরিযায়ীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এখনও ৭৪ জন নিখোঁজ রয়েছেন। সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

সৌমিতা খাঁ | Updated By: Aug 4, 2025, 11:43 AM IST
Boat Sinking: ভয়ংকর ঝড়ে উলটে গেল নৌকা! সমুদ্রে ডুবে হাড়হিম মৃ*ত্যু কমপক্ষে ৬৮... নিখোঁজ...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইয়েমেনে ভয়ংকর দুর্ঘটনা। পরিযায়ীবাহী নৌকা রবিবার ইয়েমেন উপকূলে ডুবে যায়। তাতে অন্তত ৬৮ জন আফ্রিকান পরিযায়ীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৭৪ জন নিখোঁজ বলে জানা গিয়েছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Former CM Shibu Soren Death: ঝাড়খণ্ডের তিনবারের মুখ্যমন্ত্রী! ৮১ বছর বয়সে প্রয়াত শিবু সোরেন...

ইয়েমেনের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে— যাদের মধ্যে ৯ জন ইথিওপিয়ার নাগরিক এবং একজন ইয়েমেনি। তিনি বলেন, 'অন্য অনেকেই এখনও নিখোঁজ,' এবং উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলতে থাকে। ঝড় ও প্রবল হাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়।

ইয়েমেনের স্থানীয় সংবাদ সূত্রের খবর, উদ্ধারকারী দল এখনও মৃতদেহ এবং সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ অ্যাসোসিয়েটেড জানান, রবিবার কাকভোরে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের উপকূলে অ্যাডেন উপসাগরে ১৫৪ জন ইথিওপিয়ান পরিযায়ীকে বহনকারী একটি নৌকা ডুবে যায়।

আরও জানা গিয়েছে, উদ্ধার পাওয়া পরিযায়ীদের দ্রুত শাকরা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক কারণ তারা দীর্ঘ সময় ধরে সমুদ্রজলে ভেসে ছিল এবং শারীরিকভাবে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। আবিয়ান নিরাপত্তা বিভাগ নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া ও মৃত ব্যক্তিদের সবাই ইথিওপিয়ার নাগরিক। তারা সবাই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে কাজের আশায় ইয়েমেন হয়ে পাড়ি দিচ্ছিলেন।

আরও পড়ুন:Aarmy Jawan Drove Car into Station: স্টেশনে অপেক্ষায় যাত্রীরা, হুড়মুড়িয়ে প্লাটফর্মে ঢুকে পড়ল মৃত্যুদূত...

মৃতদেহগুলি উপকূলের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান আরও বিস্তৃত করেছে এবং অতিরিক্ত দল মোতায়েন করেছে। স্বাস্থ্যকর্মীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে জিনজিবার শহরের কাছে নির্ধারিত এলাকায় মৃতদের কবর দেওয়ার ব্যবস্থা করছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) বহুবার আফ্রিকার হর্ন অঞ্চল (যেমন ইথিওপিয়া ও সোমালিয়া) থেকে ইয়েমেন পর্যন্ত সমুদ্রপথের ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করেছে। এই পথ ধরে অনেক পরিযায়ী- বেশিরভাগই ইথিওপিয়া ও সোমালিয়া থেকে- সৌদি আরব বা অন্য কোনও উপসাগরীয় দেশে কাজের সন্ধানে যাত্রা করেন, যদিও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.