)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানের থেকেও বেশি গতি। চিন সাফল্যের সঙ্গে শেষ করে ফেলল ম্যাগলেভ ট্রেনের(Maglev)পরীক্ষামূলক দৌড়। প্রবল গতির এই ট্রেন চালু হলে গতির সংজ্ঞটাই বদলে যাবে। সংবাদমাধ্যমের খবর, ১২০০ কিলোমিটার পথ এই ম্যাগলেভ ট্রেন পাড়ি দেবে মাত্র ১৫০ মিনিটে।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে দাবি করা হয়েছে বেইজিং থেকে সাংহাই পর্যন্ত ১২০০ কিলোমিটারে পথ যেতে ৫.৫ ঘণ্টা সময় লাগত। ম্যাগলেভ ট্রেন ওই পথ যাবে মাত্র ২.৫ ঘণ্টায়। এখন ম্যাগলেভ ট্রেন যদি ভারতে চালু হয় তাহলে কলকাতা থেকে দিল্লি যেতে সময় লাগবে মাত্রা আড়াই ঘণ্টারও কম। সুপারসনিক এই ট্রেন ৬০০ কিলোমিটার গতি তুলতে পারে মাত্র ৭ সেকেন্ডে।
দুটি বিপরীতমুখি চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে বায়ুশূন্য টিউবের মধ্যে চলবে এই ম্যাগলেভ ট্রেন। সাধারণ ট্রেন যখন লাইনের উপর দিয়ে চলে তখন ঘর্ষণের দরুন গতি কমে যায়। কিন্তু ম্যাগলেভ ট্রেনে ওই ঘর্ষণ না থাকায় অনেক বেশি গতিতে চলতে পারে। চিনের হুবেই প্রদেশের ডংগু লেবরেটরিতে এই ট্রেনের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার সময় ১.১ টনের ম্যাগলেভ ট্রেন মাত্র ৭ সেকেন্ডে ৪০৪ কিলোমিটার গতি তুলতে পেরেছে। ২০২৩ সালে ওই একই টেকনোলজি ব্যবহার করে গতি উঠেছিল ৬২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
জেনে রাখা ভালো ম্যাগলেভ ট্রেনের পরীক্ষা হয়েছিল একটি খালি টিউবের মধ্যে। চিনে বিজ্ঞানীরা মনে করছেন ২০২৫ সালের শেষপর্যন্ত ম্যাগলেভ ট্রেনের জন্য একটি হাই স্পিড ট্যাক তৈরি করে ফেলা যাবে।
ম্যাগলেভ ট্রেন তৈরি করছে চায়না রেলওয়া রোলিং স্টক করপোরেশন। এই ট্রেনের চেহারা হবে খুবই স্লিক, এরোডায়নামিক। ট্রেনের প্রতিটি কামরা হবে বেশ বড়। থাকবে বিশাল ডিজিটাল স্ক্রিন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)