Bangladesh: বাংলাদেশে জারি হল গণবিজ্ঞপ্তি! অনেক কিছুর উপরই সেখানে ফের এল নিষেধাজ্ঞা! কোন কোন ক্ষেত্রে নিষেধের পরিধি বাড়ল?

DMP Imposed Bans on All kinds of Gatherings: একটি গণবিজ্ঞপ্তি জারি করা হল বাংলাদেশে। ঢাকা মেট্রোপলিটন পুলিসের মিডিয়া অ্যাান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু কেন জারি হল এই গণবিজ্ঞপ্তি?

সৌমিত্র সেন | Updated By: May 16, 2025, 10:12 AM IST
Bangladesh: বাংলাদেশে জারি হল গণবিজ্ঞপ্তি! অনেক কিছুর উপরই সেখানে ফের এল নিষেধাজ্ঞা! কোন কোন ক্ষেত্রে নিষেধের পরিধি বাড়ল?

সেলিম রেজা, ঢাকা: এবার বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka) সভা, সমাবেশ, শোভযাত্রা, মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের ক্ষেত্রে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞার পরিধি বাড়ল। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিস তথা ডিএমপি (DMP) এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

Add Zee News as a Preferred Source

কী বলা হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে? 

ঢাকা মেট্রোপলিটন পুলিস (ডিএমপি) ওই গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশের প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতিভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ও জামে মসজিদ ফটক, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-য়ের প্রবেশফটক এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিউটের সামনে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ও গণজমায়েত নিষিদ্ধ করা হল। এই আদেশ আজ, শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বলবৎ থাকবে।

আরও পড়ুন: Boycott Turkey: ৪০০০০০০০০০০ কোটি টাকা ক্ষতির মুখে তুর্কিয়ে-আজারবাইজান? 'অপারেশন সিঁদুরে'র পরে পাকিস্তানকে সমর্থনের কড়া মাসুল...

আরও পড়ুন: Cyclone Shakti: মৌসম ভবন কি 'শক্তি' নিয়ে কোনও অ্যালার্ট জারি করেছে? শেষ পর্যন্ত কোন পথে বাংলার উপকূলে 'সাইক্লোন'? না কি...

গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধির কাছে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিসের মিডিয়া অ্যাান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

জনশৃঙ্খলা ও নিরাপত্তার কারণে

এর আগে আরেকটি গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশের জনশৃঙ্খলা ও নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, বাংলাদেশ সচিবালয় এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল-শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল। 'জনশৃঙ্খলা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে' পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পুলিসের অধ্যাদেশ

বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ-সহ কাছাকাছি এলাকায় মোট চারবার রাজধানী ঢাকার নানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিসের এমন নিষেধাজ্ঞা এল। ঢাকা মেট্রোপলিটন পুলিসের অধ্যাদেশের ২৯ ধারা অনুযায়ী গত ২৫ আগস্ট এবং ১৩ মার্চ এ ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.