LPG Price: মাসের শুরুতেই বড় খবর, LPG সিলিন্ডারের দাম একধাক্কায় কমল ২৮ টাকা

LPG Price: মাসের শুরুতেই কমেছে পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম। শনিবার এমনটাই জানিয়েছে বাংলাদেশের জ্বালালি মন্ত্রনালয়

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 2, 2025, 09:10 PM IST
LPG Price: মাসের শুরুতেই বড় খবর, LPG সিলিন্ডারের দাম একধাক্কায় কমল ২৮ টাকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুনের প্রথমেই কমেছিল পেট্রোল, ডিজেলের দাম। এবার গৃহস্থের হেঁশেলে খুশির হাওয়া বাংলাদেশে। ঘরে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা করা হয়েছে। এ ছাড়া কমানো হয়েছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Add Zee News as a Preferred Source

সোমবার গ্যাসের নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। 

মে মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। তখন অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা।

অন্যদিকে, মাসের শুরুতেই কমেছে পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম। শনিবার এমনটাই জানিয়েছে বাংলাদেশের জ্বালালি মন্ত্রনালয়। জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ১ জুন থেকে ডিজেল প্রতি লিটারে সস্তা হচ্ছে ২ টাকা। ডিজেলর দাম ১০৪ টাকা থেকে কমে হচ্ছে ১০২ টাকা।

আরও পড়ুন- ২০২০ সালেই বাইডেন খুন হয়েছেন, এখন ওঁর রোবটিক ক্লোন ঘুরে বেড়ায়! মারাত্মক দাবি ট্রাম্পের

আরও পড়ুন-মাসের প্রথমেই সুখবর, একলাফে কমছে পেট্রোল-ডিজেলের দাম

পেট্রলের মূল্য ১২১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা হয়েছে। অকটেন ১২৫ টাকা থেকে তিন টাকা কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। 

গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়। তখন থেকে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকায় বিক্রি হচ্ছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.