জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের জন্য স্বস্তির খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, তিনি আপাতত রাশিয়া এবং তার বাণিজ্য অংশীদারদের উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছেন না। তবে ট্রাম্প এ-ও স্পষ্ট করেছেন যে, “২-৩ সপ্তাহের মধ্যে” তিনি বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রতি নিজের অবস্থান খানিকটা নরম করেছেন।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, India US Tariff Row: 'রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে...!', ফের নয়াদিল্লিকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের...
আলাস্কা সম্মেলনকে তিনি “খুব ভালো” বলে বর্ণনা করেন এবং এর মান “১০/১০” দিয়েছেন। ট্রাম্প বলেন, “আমাকে হয়তো নিষেধাজ্ঞা নিয়ে দুই-তিন সপ্তাহ পর বা কিছুদিনের মধ্যে ভাবতে হতে পারে, কিন্তু আপাতত এ নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই।” উল্লেখ্য, কয়েকদিন আগেও ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক ছিল। রীতিমতো হুঁশিয়ারিও শানিয়েছিল।
ট্রাম্প আরও বলেন, “যদি এখন সেকেন্ডারি স্যাংশনস জারি করি, তবে সেটা তাদের জন্য ধ্বংসাত্মক হবে।” তবে ভবিষ্যতে তাঁর পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ভারতের ওপর পাল্টা শুল্ক হিসেবে ২৫% আরোপ করার পর, ট্রাম্প আরও এক ধাক্কা দিলেন নয়াদিল্লিকে। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার কারণে তিনি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক বসান। ফলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক এক লাফে দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৫০%-এ।
তিনি আরও সতর্ক করেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এমন দেশগুলির জন্য সেকেন্ডারি স্যাংশনস শিগগিরই কার্যকর হতে পারে। রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা হল চিন ও ভারত। আলাস্কা সম্মেলনের কয়েকদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের ওপর তাঁর আরোপিত শাস্তিমূলক শুল্কই রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করেছে। কারণ, এতে মস্কো তার “দ্বিতীয় বৃহত্তম ক্রেতা” হারানোর রাস্তায় হাঁটছিল।
প্রসঙ্গত, বৈঠকের পর ভারতের জন্য খানিকটা স্বস্তির আবহ হলেও ভারতকে ফের শুল্ক-হুমকি দিতে পিছপা হননি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রসিডেন্ট ৫০ শতাংশ শুল্কর পর আরও শুল্কের হুমকি দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, যদি আরও শুল্ক চাপাতে হয়, চাপাব। আশা করি আরও শুল্ক চাপাতে হবে না।
আরও পড়ুন,India US Tariff Effect: ট্রাম্প ভারতের ঘাড়ে শুল্কবোঝা চাপানোয় ভারতীয় সুরার বাজারে কি হাহাকার পড়ে গেল? মৌতাত ছুটে গিয়ে কি হালকা হবে পকেট?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)