Harvard University Controversy: ‘দেশদ্রোহী’ হার্ভার্ড! বিদেশিদের 'নো এন্ট্রি'! কী হবে ভারতীয় পড়ুয়াদের? ট্রাম্পের সিদ্ধান্তে বড় প্রভাব...

Foreign students 'No Entry' in Harvard University: বিদেশি পড়ুয়াদের হার্ভার্ডে প্রবেশ নিষিদ্ধ। কতটা বিপাকে পড়তে চলেছেন ভারতীয় পড়ুয়ারা? বড় হুঁশিয়ারি ট্রাম্পের!

সুদেষ্ণা পাল | Updated By: May 23, 2025, 01:35 PM IST
Harvard University Controversy: ‘দেশদ্রোহী’ হার্ভার্ড! বিদেশিদের 'নো এন্ট্রি'! কী হবে ভারতীয় পড়ুয়াদের? ট্রাম্পের সিদ্ধান্তে বড় প্রভাব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যাম্পাসে নাকি চিনা কমিউনিস্ট পার্টি চলছে! তাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) বিদেশিদের ভর্তি-ই বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এককথায় ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফের বড়সড় আঘাত ট্রাম্প প্রশাসনের। বিদেশি পড়ুয়াদের জন্য হার্ভার্ডের দরজা-ই বন্ধ করে দিল আমেরিকা (No Entry for foreign students in Harvard University)।

Add Zee News as a Preferred Source

‘দেশদ্রোহী’ হার্ভার্ডে চিনা কমিউনিস্ট পার্টি!

ট্রাম্প প্রশাসনের কথায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ((Harvard University) বিরুদ্ধে তদন্ত করছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। সরাসরি ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়া হয়েছে হাভার্ড বিশ্ববিদ্যালয়কে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টির কথায়, 'হার্ভার্ডের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়া, ইহুদি বিদ্বেষ ছড়ানোর মতো অভিযোগ রয়েছে । ক্যাম্পাসে চিনা কমিউনিস্ট পার্টির কার্যকলাপও চলছে। হার্ভার্ড যেহেতু আইন মেনে চলছে না, তাই তারা বিদেশি পড়ুয়াদের ভর্তি করা ও স্টুডেন্টস এক্সচেঞ্জের অধিকার হারাচ্ছে।' 

'শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ মানতে নারাজ' হার্ভার্ড

প্রসঙ্গত, প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল বিরোধী বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সেটাই 'চোখের বালি' হয়ে যায় ইজরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। এরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১০ দফা নির্দেশনামা পাঠানো হয়। 'শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ মানতে নারাজ', জানিয়ে যা পত্রপাঠ খারিজ করে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এরপরই হাভার্ডের ২০০ কোটির অনুদান বন্ধ করে দেয় প্রশাসন। তুলে নেয় করছাড়। এমনকি নোটিস দিয়ে গবেষণার কাজ বন্ধ করতেও বলা হয়। সেই বিতর্কেই এবার যোগ হল বিদেশি পড়ুয়া ভর্তি প্রসঙ্গ। 

প্রশ্নের মুখে হার্ভার্ডের ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যত!  

তদন্তের প্রয়োজনেই বিদেশি পড়ুয়াদের হার্ভার্ডে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। যারপরই প্রশ্ন উঠছে এরফলে কতটা বিপাকে পড়তে চলেছেন ভারতীয়-সহ বিদেশি পড়ুয়ারা (Indian Students in Harvard)? মাঝপথে কি তাঁদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে? প্রতি বছর হার্ভার্ড প্রায় ৬,৮০০ বিদেশি পড়ুয়া ভর্তি হন। তাঁদের মধ্য আছেন ভারতীয় পড়ুয়ারাও। এখন ট্রাম্পের এই সিদ্ধান্তে বড়সড় প্রভাব পড়তে চলেছে তাঁদের ভবিষ্যতে।

পড়ুয়াদের ভিসা বাতিলেরও হুঁশিয়ারি ট্রাম্পের!

ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়েছে, বিদেশি আর কোনও পড়ুয়াকে ভর্তি নিতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পাশাপাশি, এটাও জানিয়েছে যে, বর্তমানে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে যেসব বিদেশি পড়ুয়ারা পড়াশোনা করছেন, তাঁদের অবিলম্বে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। নইলে তাঁদের ভিসা বাতিল করা হবে। অর্থাৎ, হাভার্ডে পাঠরত ভারতীয় পড়ুয়াদেও অন্যত্র চলে যেতে হবে। 

আরও পড়ুন, Israeli embassy staff killed: 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান! ওয়াশিংটনে খুন ইসরায়েল দূতাবাসকর্মী দম্পতি...

আরও পড়ুন, What is Golden Dome Explained: অবিশ্বাস্য! ১,৪৯,৭২,০১,৯৪,৪০,০০০ টাকা খরচে ট্রাম্পের 'গোল্ডেন ডোম'! এবার মহাকাশেও আমেরিকার অস্ত্র...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.