Donald Trump | India Pakistan War: 'যেভাবেই হোক আমি সাহায্য করবো', ভারত-পাক যুদ্ধ আবহে মধ্যস্থতার বার্তা ট্রাম্পের...

Operation Sindoor Day 2: বৃহস্পতিবার সকালে লাহোরের তিন জায়গায় বিস্ফোরণ ঘটে। তার শোনা যায় একাধিক শহরে ওই ধরনের বিস্ফোরণ হচ্ছে। পরে ভারতের তরফে জানিয়ে দেওয়া হয় লাহোরের এয়ার ডিফেন্স উড়িয়েছে ভারত।

সুদেষ্ণা পাল | Updated By: May 8, 2025, 04:12 PM IST
Donald Trump | India Pakistan War: 'যেভাবেই হোক আমি সাহায্য করবো', ভারত-পাক যুদ্ধ আবহে মধ্যস্থতার বার্তা ট্রাম্পের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের কাছে সব থেকে বড় আতঙ্কের ও  লজ্জার হল-- আকাশসীমা, নিয়ন্ত্রণরেখা কিংবা পশ্চিম সীমান্তরেখা কোনও কিছুই অতিক্রম না করেও পাকিস্তানের প্রধানতম প্রশাসনিক ও সামরিক ক্ষমতার ভরকেন্দ্রে থাকা শহরগুলির নাকের ডগায় হামলা করেছে ভারত! 

Add Zee News as a Preferred Source

বুধবার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প পরিস্কার করে জানিয়েছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে সেটি যেন খুব দ্রুত বন্ধ হয়ে যায়। পাশাপাশি ট্রাম্প আরও জানান, যদি কোনোরকমের সমস্যা তৈরি হয় তাহলে যেকোনো সাহায্যের জন্য আমেরিকা প্রস্তুত।   

তিনি বুধবার আরও বলেন, 'এটা খুবই ভয়াবহ। আমাদের দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশকেই থামতে দেখতে চাই আমি।' 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। ভারতের হয়ে অপারেশেনের নেতৃত্ব দিয়েছে রাফাল জেট (India's Rafale)। চর্চায় রয়েছে রাফাল থেকে নিক্ষেপ করা স্ক্যাল্প মিসাইল এবং হ্য়ামার বোমার নিখুঁত নিশানা। পাকিস্তানও পাল্টা দিতে প্রস্তুত।    

অপারেশন সিঁদুর এখনও চলছে। জানিয়েছেন রাজনাথ সিং। সর্বদল বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ইতিমধ্যেই লাহোরের পর বিস্ফোরণে কেঁপে উঠেছে করাচি-গুজরানওয়ালা। পাশাপাশি ভারতীয় আর্মির তরফ থেকে এক্স হ্যান্ডেলে অফিসিয়ালি জানায়, পাকিস্তান চণ্ডীগড় এবং অমৃতসর সহ মোট ১৫টি জায়গায় হামলার পরিকল্পনা করেছিল। যেটি ভারতীয় এয়ার ডিফেন্সের সাহায্যে নষ্ট করা হয়। 

আরও পড়ুন: রাফাল বনাম এফ-সিক্সটিন; এগিয়ে কোন দেশের যুদ্ধবিমান? বিভ্রান্ত না-হয়ে জানুন বিশদে...

আরও পড়ুন: ভারতের ১ টাকা পাকিস্তানে কত! কোথায় দাঁড়িয়ে ওদের GDP? এত হুঙ্কার আসে কোত্থেকে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.