Donald Trump On India Pakistan War: 'শয়তান' শেহবাজকে ধমকে দিলেন ট্রাম্প! এশিয়াকে নোংরা কোরো না, শোধরাও...

India Pakistan War: পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের অটুট আনুগত্যে চিড় ধরেছে। পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পর্দার আড়ালে থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে।

নবনীতা সরকার | Updated By: May 9, 2025, 11:02 AM IST
Donald Trump On India Pakistan War: 'শয়তান' শেহবাজকে ধমকে দিলেন ট্রাম্প! এশিয়াকে নোংরা কোরো না, শোধরাও...

Operation Sindoor: ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেছেন, এশিয়ার পরিবেশ নষ্ট করবেন না। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই, জন্য পাঠানকোট রাজস্থান জয়সালমীর সহ একাধিক জায়গায় পাকিস্তান হামলার চেষ্টা করে। যদিও তাদের সব চেষ্টাই ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনা যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলি উড়িয়ে দিয়েছিল, সারা পৃথিবীর দেশ নায়কদের কাছে সেই বার্তা পৌঁছে ছিল। ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে অন্যতম। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবং অসহযোগিতার কারণেই বারবার যুদ্ধ বাধে। ভারতের সামরিক বাহিনী, ৯ সোনা এবং বায়ু সেনা পরপর দুদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করেছে। অপারেশন সিঁদুর অভিযানের মধ্যে দিয়ে পাকিস্তানের নটি জঙ্গি খাঁটি আকাশ থানায় উড়িয়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার রাতে করা যে ইসলামাবাদ লাহোরির একাধিক জায়গায় ভারত প্রত্যাঘাত করেছে। সারা বিশ্ববাসী এই যুদ্ধে বিরক্ত এবং শংকিত।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: India Pakistan War: ঘরে ঢুকে মারছে ভারত! আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? বিস্ফোরক ইমরান খানের বোন...

এদিকে, চীন একটি ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বেইজিং-ভিত্তিক চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, "আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন পদক্ষেপ গ্রহণ এড়াতে আবেদন করছি।"

এর আগে, প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান F-16 এবং JF17 ধ্বংস করেছে। এছাড়াও, বৃহস্পতিবার ভারতীয় সশস্ত্র বাহিনী দুই পাকিস্তানি যুদ্ধবিমানের পাইলটকে আটক করেছে। খবর অনুযায়ী, রাজস্থানের জয়সলমীরে একজন পাইলটকে আটক করা হয়েছে এবং জম্মু ও কাশ্মীর জেলার আখনুরে অপর একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: General Asim Munir on Operation Sindoor: 'শয়তানের আত্মা' ভর করেছে তাঁকে! দেশের সবচেয়ে শক্তিধর এই ব্য়ক্তিই ডোবাচ্ছেন পাকিস্তানকে...

পাকিস্তান জম্মুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ভারত আক্রমণ করে, যেগুলো ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করে। ভারত তিনটি পাকিস্তানি যুদ্ধবিমানও গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে রয়েছে F-16 যুদ্ধবিমান এবং দুটি JF-17 যুদ্ধবিমান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.