Donald Trump is Next Pope: সংলাপ না প্রলাপ! প্রেসিডেন্ট হয়েছেন, এবার পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প...

Donald Trump next Pope: মঙ্গলবার এক সাংবাদিককে তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই।’ যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনও কোনও পোপ আসেননি।

নবনীতা সরকার | Updated By: Apr 30, 2025, 05:39 PM IST
Donald Trump is Next Pope: সংলাপ না প্রলাপ! প্রেসিডেন্ট হয়েছেন, এবার পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ মঙ্গলবার ২৯ এপ্রিল ট্রাম্প এই মন্তব্য করেন। যদিও এটিকে পুরোপুরি মজার ছলেই উপস্থাপন করেন তিনি। তবে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিভিন্ন রকমের আলোচনা।

Add Zee News as a Preferred Source

মার্কিন সংবাদমাধ্যম 'পলিটিকোর' খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে ‘এক নম্বর পছন্দ’ তিনি নিজেই। মঙ্গলবার এক সাংবাদিককে তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই।’ রসিকতা করার পরপরই কে আসলে এই দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান তিনি।

আরও পড়ুন: ভয়ংকর প্রত্যাঘাত করতে চলেছে ভারত! নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট ঘুম কেড়েছে পাকিস্তানের...

ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কোনও পছন্দ নেই।’ তবে তিনি বলেন, ‘আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি জায়গা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।’

নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানকে ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে গণ্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনও কোনও পোপ আসেননি।

আরও পড়ুন:  বিশাল আপডেট! গোটা দেশেই আর কাউকে ধরতে পারবে না সাদা পোশাকের পুলিস...

আলোচিত রিপাবলিকান সেনেটর 'লিন্ডসে গ্রাহাম' ট্রাম্পের পোপ হওয়ার এই অসম্ভব ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, এ কথা শুনে তিনি ‘উত্তেজিত।’

গ্রাহাম বলেন, ‘ট্রাম্প সত্যিই ডার্ক হর্স প্রার্থী হতে পারেন। তবে আমি পোপ নির্বাচনকারী কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের এই সম্ভাবনাটি নিয়ে খোলা মনে বিবেচনা করতে অনুরোধ করব!’ তিনি আরও বলেন, ‘প্রথম মার্কিন পোপ, আবার একই সঙ্গে প্রেসিডেন্ট—এই সমন্বয়ের অনেক সুবিধা আছে।’ এ সময় তিনি পোপ হিসেবে ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক নামও প্রস্তাব করেন পোপ ‘ট্রাম্প এমএম-২৮!’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.