)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইন্টারনেটের যুগে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে দ্রুতই। সঙ্গে আবার AI ভিডিয়ো! যা আপাতভাবে খবরটি বিশ্বাসযোগ্য করে তোলে। ঠিক তেমনই একটি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন চলাকালীন ঢুকে পড়েছে একটি গাধা! ভুলবশত খবরটি প্রকাশিত হয়েছিল জি ২৪ ঘণ্টায়। কিন্তু ঘটনাটি সত্য়ি নয়।
এদেশের সংসদে যেমন দুটি কক্ষ, পাকিস্তানেও তাই। অধিবেশন চলাকালীন গাধাটি নাকি ঢুকে পড়ে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে! গত ৬ ডিসেম্বরে তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্য়ে আসে। ভিডিয়োটি নিমেষে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিয়োও দেখা যায়, পাক পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে গাধাটি বের দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাতে অবশ্য কোন হেলদোল ছিল না প্রাণীটির। বরং সে ফের সংসদের ভিতরে গিয়ে বেশ কয়েকজন সাংসদকে ধাক্কা মারে। এরপর ফের তাকে বাইরে বের করে দেওয়া হয়।
এই ঘটনায় সোশ্যাল মিডিয়া একাধিক মিম ছড়িয়ে পড়ে। একজন লেখেন,'গাধাদের সংসদের আরও একটি গাধা চলে এসেছে'। আর একজন লেখেন, পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। বন্ধুরা ছিল,তাদের কিছু বলতে গিয়েছিল'। আর একজনের মন্তব্য়, 'অন্য কেউ তার আসনে বসে ছিল। তাই সে রেগে গিয়েছে'। কিন্তু ভিডিয়োটি ভুয়ো। ফেক চেকে দেখা গিয়েছে, ভিডিয়োটি ৯৫ শতাংশ AI দিয়ে তৈরি। বিভিন্ন বিভ্রান্তিকর ক্যাপশন নিয়ে ভিডিয়োটি পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)