জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার ভূমিকম্প! ২০২৫ সাল ছিল ভূমিকম্পময়। ২০২৬ সালও কি তাই হতে চলেছে? অন্তত তেমনই ইঙ্গিত মিলছে বিভিন্ন দিক থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুভূত হল ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প (A magnitude 6.0 earthquake)। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন উপকূলে (coast of Oregon in the United States) এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 'ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে' (USGS) এই তথ্য নিশ্চিত করেছে। এই সংক্রান্ত তথ্য দিয়েছে 'জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস'ও (German Research Centre for Geosciences)!
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: US Sanctions On Iran: বিগ ব্রেকিং! ইরানকে 'ব্যান' করল আমেরিকা! এবার খামেইনির টুঁটি টিপে ধরলেন রুদ্রমূর্তি ট্রাম্প!
মহাসাগরের তলদেশে
স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে এই কম্পন অনুভূত হয়। এর উৎস্থল ছিল ওরেগন অঙ্গরাজ্যের উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের তলদেশে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার।
ক্যাসকাডিয়া সাবডাকশন জোন
উল্লেখ্য যে, ওরেগন উপকূল এলাকাটি 'ক্যাসকাডিয়া সাবডাকশন জোন' (Cascadia Subduction Zone) নামক একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছে অবস্থিত। যা মাঝে-মধ্যেই ভূ-অস্থিরতার সম্মুখীন হয়। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করা চলছে।
আরও পড়ুন: Deadliest Earthquake: একটি ভূমিকম্প ধ্বংস করল দু'টি দেশ! সেকেন্ডের মধ্যে ২০ হাজার মৃত্যু! কেঁপে উঠল এভারেস্ট থেকে কলকাতা...
ক্ষয়ক্ষতি, সুনামি সতর্কতা
এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকায় যথেষ্ট ভালো রকম কম্পনই অনুভূত হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)