)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গাই (Baba Vanga) তা হলে সত্যি হতে চলেছেন? না হলে, কী ভাবে বারবার এত ভূমিকম্পের (earthquake) খবরের মুখোমুখি হতে হয় আমাদের? আজ তুরস্ক তো, কাল রাশিয়া, তো পরদিন জাপান। এবার দক্ষিণ আমেরিকা (South America)। ভূমিকম্পের আঘাতে দুলে উঠল ড্রেক প্যাসেজ (earthquake jolts Drake Passage)।
কেঁপে উঠল দক্ষিণ সমুদ্রতট
রাশিয়ার পরে এবার বড়সড় ভূমিকম্পের কবলে দক্ষিণ আমেরিকা। কেঁপে উঠল এখানকার দক্ষিণ সমুদ্রতট। ভয়ংকর মাত্রা-- ৭.৫ মাত্রা! মার্কিন সংস্থা ইউএসজিএস-র তথ্য অনুযায়ী, এই তীব্র ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মাঝে ড্রেক প্যাসেজে। মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র পুয়োর্তো রিকো শুরুতে ভার্জিন দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করলেও, পরে জানানো হয়েছে, সেখানে সুনামির কোনও আশঙ্কা নেই।
রাশিয়ায়
প্রসঙ্গত, কদিন আগেই, ৩০ জুলাই সকালে ৮.৮ মাত্রার বিরাট কম্পনে কেঁপে উঠেছিল রাশিয়া। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে, আমেরিকা, জাপান-সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা যায়, যার উচ্চতা ছিল প্রায় ১৩ ফুট। ঘটনার পর জারি হয়েছিল সুনামি-সতর্কতা।
এবার লাতিন আমেরিকা
আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। পরে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল সমুদ্রতল থেকে ১০.৮ কিলোমিটার গভীরে। কম্পনের পর চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক সার্ভিস তাদের এক বুলেটিনে জানিয়েছে, এই ভূমিকম্পের জেরে অ্যান্টার্কটিক অঞ্চলে সুনামি-সতর্কতা জারি করা হয়েছে। যদিও পরে সে সম্ভাবনা খারিজ করে দেওয়া হয়। তবে বড় মাত্রার এই ভূমিকম্পের পরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। আবার কেঁপে উঠবে কি মাটি? আশঙ্কায় সকলে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)